শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ১০:১২ পিএম, ২০২৫-১২-০৪
যশোর ব্যুরো :
যশোর কালেক্টরেট ভবন থেকে ইন্টারনেট, টেলিফোন ও ডিস সংযোগসহ বিভিন্ন কেবল চুরির সময় বিপ্লব ওরফে মিটন (৩০) নামে এক যুবককে হাতেনাতে আটক করেছে ভবনের স্টাফরা। বৃহস্পতিবার ৪ ডিসেম্বর সকাল সাড়ে ৯টার দিকে দোতলা থেকে তার নিয়ে নামার সময় তাকে আটক করা হয়। আটক মিটন খুলনার ৫ নম্বর ঘাট এলাকার নুরু বাবুর্চির ছেলে এবং বর্তমানে যশোরের চাঁচড়া রায়পাড়ায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।
কালেক্টরেট ভবনের নাজির রফিকুল ইসলাম জানান, ভবনে নিয়মিত তার চুরি হলেও কাউকে আটক করা যাচ্ছিল না। সম্প্রতি ত্রাণ ও দুর্যোগ ভবনের প্রায় ৪০ হাজার টাকার তারও চুরি হয়। আজ ধরা পড়ার পর প্রথমে অস্বীকার করলেও পরে মিটন চুরির কথা স্বীকার করে।
ঘটনা শুনে তার স্ত্রী সায়রা বেগম তিন সন্তানসহ সেখানে এসে ক্ষমা চান। আটক যুবককে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানান নাজির রফিকুল ইসলাম।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited