শিরোনাম
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: | ০৭:০৪ পিএম, ২০২৫-১২-০৫
রাঙ্গামাটি পার্বত্য জেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মোনাজাত পরিচালনা করেন হাজী ধনমিয়া পাহাড় জামে মসজিদের খতিব ও ছাতক দারুস সুন্নাহ লতীফীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ আব্দুল বাছিত খান।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে রাঙ্গামাটি পৌর এলাকার হাজী ধনমিয়া পাহাড়, পশ্চিম ওমদা মিয়া এবং মিয়াজি পাহাড় এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং দেশের শান্তি সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বি.এম শাহিন কলেজের সহকারী অধ্যক্ষ ও চট্টগ্রাম গাউছুল আজম জিলানী (রহঃ) জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মুহাম্মদ মুর্শেদুল আলম আনোয়ারী, চট্টগ্রাম সাতবাড়িয়া শাহ্ আমানত (রহঃ) দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পটিয়া কচুয়াই কালো জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ রবিউল হাসান দায়েমী, খান জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আজিজুর রহমান।
রাঙ্গামাটি পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কমিশনার মোহাম্মাদ আবু জাফর লিটনের সভাপতিত্বে ও স্বর্ণটিলা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোহাম্মদ তানজিলুর রহমানের সঞ্চালনায় এসময় অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন, জেলা যুব দলের যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল সালাম বাবলু, জেলা কৃষক দলের সেক্রেটারি মোঃ রবিউল হোসেন বাবলু, জেলা ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি মোঃ সাজ্জাদ হোসেন প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited