শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৮:৪৮ পিএম, ২০২৫-১২-০৫
মোঃ নাজিম উদ্দীন, হাটহাজারী :
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় অপহরণের তিন দিন পর নাজিম উদ্দিন (২৩) নামে এক যুবককে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)–৭। এ ঘটনায় সংঘবদ্ধ অপহরণচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে অপহৃত নাজিম উদ্দিনকে উদ্ধার ও দুই অপহরণকারীকে গ্রেপ্তারের ঘটনা ঘটে।
র্যাব–৭ জানায়, নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা নাজিম উদ্দিন কাজের প্রয়োজনে চট্টগ্রাম শহরের বায়েজিদ বোস্তামী এলাকায় থাকেন। গত ৩০ নভেম্বর রাতে মাইজভান্ডার দরবার শরীফ থেকে ফেরার পথে হাটহাজারীর মির্জাপুর সরকারহাট এলাকায় সিএনজিচালিত অটোরিকশা পরিবর্তনের সময় অপহরণকারীরা তাকে জোরপূর্বক একটি গাড়িতে তুলে নেয়। পরে একটি অজ্ঞাত ক্লাবঘরে আটকে রেখে শারীরিক নির্যাতন করা হয় এবং তার স্ত্রীর ইমো অ্যাপে ৩ লাখ ৬৬ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।
ঘটনার পর নাজিমের স্ত্রী বায়েজিদ বোস্তামী থানায় একটি সাধারণ ডায়েরি করে র্যাবের কাছে সহায়তা চান। অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি শুরু করে র্যাব।
র্যাব–৭ এর সিনিয়র সহকারী পরিচালক এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গত ৩ ডিসেম্বর দুপুরে তথ্য-প্রযুক্তির সহায়তায় হাটহাজারীর নজুমিয়া হাট এলাকায় একটি সাদা গাড়ি থেকে নাজিমকে উদ্ধার করা হয়। এ সময় দুই অপহরণকারী—ফটিকছড়ির উত্তর রাঙ্গামাটিয়ার মো. আজম (৪৯) এবং ভুজপুরের উত্তর হাজিরখিলের আবু সামা (২৪)—কে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, উদ্ধার হওয়া ভিকটিম ও গ্রেপ্তার দুজনকে আইনানুগ পদক্ষেপের জন্য হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় 'ময়মনসিংহ জেলার গ্রামীণ অবকাঠামো...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ৫ আগস্ট স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন ...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকটের অভিযোগ, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো : সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উদ্যোগে জুলাই গণঅ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে গণমাধ্যমকর্মীদের সাথে সুশীল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ততা বৃদ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের চরকাটগিরাই এলাকায় অবস্থ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited