বাংলাদেশ   বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬  

শিরোনাম

বিএসসির কমিশন বাণিজ্য, চার জাহাজে ৪০০ কোটি গচ্চা!

চট্টগ্রাম ব্যুরো :    |    ১২:৩৬ পিএম, ২০২৫-১২-০৬

বিএসসির কমিশন বাণিজ্য, চার জাহাজে ৪০০ কোটি গচ্চা!

চীনের বিভিন্ন জাহাজ নির্মাতা প্রতিষ্ঠানের তৈরি ১ লাখ ১৪ হাজার ডিডব্লিউটি (ডেডওয়েট টনেজ) ক্ষমতাসম্পন্ন একটি জাহাজের দাম প্রায় ৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। অথচ বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) সেই জাহাজ কিনছে ৭ কোটি ৩০ লাখ মার্কিন ডলারে। ৮০ হাজার ডিডব্লিউটি ক্ষমতাসম্পন্ন জাহাজের দাম প্রায় ৩ কোটি ৩০ লাখ ডলার। বিএসসি সেই জাহাজ কিনছে ৪ কোটি ৪ লাখ মার্কিন ডলারে।
২০২৩ সালের অক্টোবরে প্রায় আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে চারটি জাহাজ কেনার জন্য চায়না ন্যাশনাল মেশিনারি এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্ট করপোরেশনের (সিএমসি) সঙ্গে চুক্তি করে বিএসসি। চারটি জাহাজ কিনতে প্রায় ৪১৭ কোটি টাকা বেশি ধরা হয়। কমিশন বাণিজ্যের কারণে চুক্তির সময় জাহাজগুলোর দাম বেশি ধরা হয়েছে বলে অভিযোগ। আর এসব করা হয়েছে সাবেক প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরীর নির্দেশে। দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযোগের অনুসন্ধান শুরু করেছে। দুদক ও বিএসসি সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
জানা গেছে, গত আওয়ামী লীগ সরকারের সময়ে ২০২৩ সালের ১৪ অক্টোবর ২ হাজার ৪৮৬ কোটি টাকায় চারটি জাহাজ কেনার জন্য চায়না ন্যাশনাল মেশিনারি এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্ট করপোরেশনের (সিএমসি) সঙ্গে চুক্তি করে বিএসসি।
চুক্তি অনুসারে, চীনের জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান দুটি করে অপরিশোধিত তেল পরিবহনের জন্য মাদার ট্যাংকার ও মাদার বাল্ক ক্যারিয়ার সরবরাহ করবে। প্রতিটি জাহাজের দাম বাজারদরের চেয়ে প্রায় এক কোটি ডলার বেশি ধরা হয়েছে। দুদকে কমিশন বাণিজ্যসংক্রান্ত অভিযোগ জমা পড়েছে। কমিশন অভিযোগটির যাচাই শেষে চলতি বছর ৮ এপ্রিল অনুসন্ধানে নামে। সংস্থাটির সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ ও উপসহকারী পরিচালক মিজানুর রহমানের সমন্বয়ে গঠিত একটি দল অভিযোগটির অনুসন্ধান করছেন।
দুদকের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সাংবাদিকদের বলেন, ‘অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযোগসংশ্লিষ্ট রেকর্ডপত্র চেয়ে বিএসসির চেয়ারম্যানের কাছে চিঠি দেওয়া হয়েছে। চিঠির পরিপ্রেক্ষিতে কিছু রেকর্ডপত্র দুদকে এসে পৌঁছেছে, যেসবের পর্যালোচনা চলছে।’
দুদকের কাছে থাকা অভিযোগে বলা হয়েছে ১ লাখ ১৪ হাজার ডিডব্লিউটি ক্ষমতাসম্পন্ন প্রতিটি ক্রুড অয়েল মাদার ট্যাংকারের (আফরাম্যাক্স) দাম পড়ছে ৭ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। আর ৮০ হাজার ডিডব্লিউটি ক্ষমতাসম্পন্ন প্রতিটি বাল্ক ক্যারিয়ার জাহাজের (প্যানাম্যাক্স) দাম পড়ছে ৪ কোটি ৪ লাখ ডলার। চারটি জাহাজ কিনতে খরচ হবে ২৩ কোটি ৫৭ লাখ ডলার বা ২ হাজার ৪৮৬ কোটি টাকা। এ টাকার পুরোটাই চীন সরকার ঋণ হিসেবে দেবে। বিএসসি ২০২৬ সাল নাগাদ জাহাজগুলো হাতে পাবে। বাংলাদেশ সরকার এ ঋণ পাঁচ কিস্তিতে পরিশোধ করবে।
অভিযোগে বলা হয়, চীনের বিভিন্ন জাহাজ নির্মাতা প্রতিষ্ঠানের তৈরি জাহাজের দাম পর্যালোচনায় দেখা গেছে, সিএমসির জাহাজের দাম বেশি ধরা হয়েছে। ২০২৩ সালে সে দেশের কার্যাদেশ নেওয়া কয়েকটি জাহাজ নির্মাতা প্রতিষ্ঠানের তৈরি ৮০-৮২ হাজার ডিডব্লিউটি ক্ষমতাসম্পন্ন জাহাজের দাম ৩ কোটি ২০ লাখ থেকে ৩ কোটি ৪০ লাখ ডলার, যা বাংলাদেশের ক্রয়াদেশ দেওয়া জাহাজগুলোর দামের চেয়ে প্রায় এক কোটি ডলার কম। আর ১ লাখ ১৪ হাজার ডিডব্লিউটি ক্ষমতার ক্রুড অয়েল মাদার ট্যাংকারের (আফরাম্যাক্স) দামও অন্য কোম্পানির দামের চেয়ে প্রতিটিতে এক কোটি ডলার বেশি। জাহাজ কেনায় সব মিলিয়ে ৪ কোটি ডলার বেশি দাম দেওয়া হয়েছে, যা বাংলাদেশি টাকায় প্রায় ৪৮০ কোটি টাকা।
অভিযোগে বলা হয়েছে, ২০২০ সালের সেপ্টেম্বর মাস থেকে জাহাজ কেনার বিষয়ে ঋণ পেতে চীনের সঙ্গে আলোচনা শুরু করে বিএসসি। প্রথমে ১ লাখ ১৪ হাজার ডিডব্লিউটি ক্ষমতার তিনটি ক্রুড অয়েল মাদার ট্যাংকার এবং ৮০ হাজার ডিডব্লিউটি ক্ষমতার তিনটি মাদার বাল্ক জাহাজ কেনার কথা ছিল। বিএসসি ও সিএমসি আলোচনার ভিত্তিতে চারটি জাহাজ কেনার বিষয়ে একমত হয়। এরপর নৌপরিবহন মন্ত্রণালয় থেকে ২০২২ সালের ডিসেম্বর মাসে প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠানো হয় এবং ২০২৩ সালের এপ্রিলে ২ হাজার ৬২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন করা হয়।
জানা গেছে, জাহাজ কিনতে ২ হাজার ৪৮৬ কোটি টাকা ঋণ দেবে চীন সরকার। এ ঋণ পরিশোধের সময় ১৫ বছর। এর মধ্যে চার বছর গ্রেস পিরিয়ড। ঋণের সুদের হার ২ দশমিক ২ শতাংশ।
অভিযোগের বিষয়ে জানতে বিএসসির নির্বাহী পরিচালক (প্রযুক্তি) প্রকৌশলী মোহাম্মদ ইউসুফের মোবাইল ফোনে কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। তার হোয়াটসঅ্যাপ নাম্বারে খুদে বার্তা পাঠিয়েও সাড়া পাওয়া যায়নি।

রিটেলেড নিউজ

ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর, তবু সাভারে শ্রমিকদের সংঘর্ষ

ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর, তবু সাভারে শ্রমিকদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক : পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বর থেকে কার্যকর এবং জানুয়ারি মাসে বর্ধিত বেতন দেওয়ার বà¦...বিস্তারিত


আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত


তথ্য গোপন করে জামিনের চেষ্টা: আইনজীবীসহ ১১ জনকে হাইকোর্টের শোকজ

তথ্য গোপন করে জামিনের চেষ্টা: আইনজীবীসহ ১১ জনকে হাইকোর্টের শোকজ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদা থানার সাইফুল হত্যা মামলায় তথ্য গোপন করে নিম্ন আদালতের একই আদেশের বিপরীতে তিনবার à¦...বিস্তারিত


কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত


বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্ন স্বাধীনতা ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে : স্পিকার

বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্ন স্বাধীনতা ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে : স্পিকার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্à¦...বিস্তারিত


সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবার মহাপরিচালক

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবার মহাপরিচালক

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী :  ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর