শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:০৬ পিএম, ২০২৫-১২-০৬
রোকন বিশ্বাস-পাবনা :
পাবনার ফরিদপুর উপজেলার বনওয়ারীনগর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) অনুষ্ঠিত প্রাথমিক সমাপনী পরীক্ষাকে কেন্দ্র করে আকস্মিক উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি দ্রুত জটিল আকার ধারণ করলে এক পর্যায়ে ভিড়ের মধ্যে ছোড়া ইটে এক শিক্ষক আহত হন।
তবে ঘটনাটিকে কেন্দ্র করে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নয়ন কাজী ও তার সহযোগীদের জড়িয়ে যে সংবাদ বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষক, অভিভাবক ও স্থানীয় প্রশাসন।
ঘটনার গভীরে গিয়ে অনুসন্ধান করলে দেখা যায়, ঘটনাস্থলে বিশৃঙ্খলা ঘটলেও রাজনৈতিক সম্পৃক্ততার কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই; বরং অজ্ঞাত কয়েকজনের আচমকা ইট নিক্ষেপেই আহত হন শিক্ষক রাজীব সরকার।
পরীক্ষা স্থগিত থাকায় অভিভাবকদের ক্ষোভে প্রাথমিক শিক্ষক সমিতির ঘোষিত কর্মবিরতির কারণে বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে এসে বিদ্যালয় গেটে ফিরে যায়। এতে বহু অভিভাবক ক্ষোভে জমায়েত হন।
পরিস্থিতি সামাল দিতে ইউএনও’র নির্দেশে দ্রুত পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত আসে। কিন্তু প্রস্তুতি ছাড়া পরীক্ষা শুরু করায় আশপাশের কয়েকজন শিক্ষক আপত্তি জানান। এই সময় বিদ্যালয় প্রাঙ্গণে হট্টগোল দেখা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
হট্টগোলের মুহূর্তে ভিড়ের মধ্যে হঠাৎ ইট ছোড়া আহত শিক্ষক ভেতর থেকে কে বা কারা ইট নিক্ষেপ করে তা এখনো কেউ নিশ্চিত করে বলতে পারেননি।ইটটি গিয়ে লাগে সহকারী শিক্ষক রাজীব সরকারের মাথায়।পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক চারটি সেলাই দেন।
রাজীব সরকার বলেন,কর্মবিরতির মধ্যে পরীক্ষা নেওয়া হয়েছে এ নিয়ে আমরা আপত্তি জানিয়েছিলাম। সেই সময় ভিড়ের ভেতর থেকেই অজ্ঞাত কয়েকজন ইট ছুড়ে মারে। আমি কারো নাম বলিনি, কোনো রাজনৈতিক দলকে জড়াইনি।যদি কেউ রাজনৈতিক উদ্দেশ্যে অপপ্রচার করে থাকে, সেটা সম্পূর্ণ মিথ্যা। আমার ঘটনার সঙ্গে বিএনপি বা জামায়াত কোনো পক্ষেরই সম্পৃক্ততা নেই।
উপজেলা যুগ্ন-আহবায়ক নয়ন কাজী বলেন, ঘটনার পরপরই কিছু গণমাধ্যমে যুবদল নেতাদের ওপর দায় চাপানো হয়।কিন্তু নয়ন কাজী তা দৃঢ়ভাবে অস্বীকার করেন।
তিনি দাবি করে বলেন, আমরা শুনেছিলাম শিক্ষকরা নাকি শিক্ষার্থীদের আটকে রেখেছেন এ তথ্য নিশ্চিত হতে ঘটনাস্থলের দিকে যাচ্ছিলাম। কিন্তু তখনই দেখি শিক্ষক রাজীবকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। যে সংবাদে আমাকে এবং আমাদের ফরিদপুর উপজেলা যুবদলকে হামলাকারী বলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। এটি একটি মিডিয়া ট্রায়াল ছাড়া আর কিছু নয়।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ(ওসি) শাকিউল আজম বলেন, শিক্ষার্থীদের আটক রাখা হয়েছে এমন অভিযোগে অভিভাবকেরা ফোন দেন। আমরা ইউএনও ও প্রাথমিক শিক্ষা অফিসারকে জানাই এবং পুলিশ পাঠাই।
পরে উত্তেজিত ভিড়ের চাপেই একজন শিক্ষক আহত হন। এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এটি মূলত পরীক্ষাকেন্দ্রিক বিশৃঙ্খলা থেকে সৃষ্ট দুর্ঘটনা। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হামলা বা যুবদল নেতাদের সম্পৃক্ততার কোনো যাচাই যোগ্য তথ্য পাওয়া যায়নি।
কেন এই ঘটনাকে ‘মিডিয়া ট্রায়াল’ বলা হচ্ছে?
ঘটনার সময় বিদ্যালয় এলাকায় বিভিন্ন পক্ষের উপস্থিতি থাকলেও কারও হাতে ভিডিও বা ছবি নেই এটি স্পষ্ট করে যে রাজনৈতিক হামলার অভিযোগ যাচাইযোগ্য নয়। আহত শিক্ষক নিজেই কোনো রাজনৈতিক সম্পৃক্ততা অস্বীকার করেছেন। প্রশাসনও ঘটনাকে উত্তেজিত জনতার অনিয়ন্ত্রিত পরিস্থিতি বলে বর্ণনা করেছে হামলাকারী হিসেবে কোনো দলের নাম উল্লেখ করেনি। নয়ন কাজী ঘটনাস্থলেই ছিলেন না এ ধরনের অভিযোগের ভিত্তি পাওয়া যায়নি। কিছু গণমাধ্যম পর্যাপ্ত যাচাই ছাড়া রাজনৈতিক চরিত্রহননের মতো প্রতিবেদন প্রকাশ করেছে, যা স্থানীয়ভাবে বিভ্রান্তি ছড়িয়েছে।
এ বিষয়ে পাবনার রাজনৈতিক বিশ্লেষকরা জানান, পরীক্ষা অনুষ্ঠিত হওয়া উচিত কি না তা নিয়ে শিক্ষক, অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টি হয়েছিলো। সেই সুযোগেই অজ্ঞাত কয়েকজনের নিক্ষিপ্ত ইট এক শিক্ষককে আহত করে।
কিন্তু ঘটনাটিকে রাজনৈতিক রূপ দিয়ে স্থানীয় যুবদল নেতাদের জড়িয়ে মিডিয়া ট্রায়াল তৈরি করা হয়েছে, যা তথ্যগতভাবে অসত্য, বানোয়াট এবং ভিত্তিহীন।
সঠিক তথ্য ও যাচাই যোগ্য বিবরণ বিশ্লেষণ করলে স্পষ্ট হয় রাজনৈতিক হামলা নয়, বরং বিশৃঙ্খল পরিস্থিতিতে ঘটে যাওয়া একটি বিচ্ছিন্ন দুর্ঘটনা।
আ.ন.ম. তাজওয়ার আলম : বাংলাদেশের নিবন্ধন অধিদপ্তর ও দেশের বিভিন্ন রেজিস্ট্রি অফিসে এখনো একটি প্রভাবশালী সিন্ডিকেট সক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জালিল রাহিমি জাহানাবাদির সঙ্গে লিবার...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মো. ইমরুল কায়েস: চট্টগ্রাম সমিতি-ঢাকার ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) মঙ্গলবার (২...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক :: : কবি নজরুল কলেজ প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগের দেশবি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ময়মনসিংহের গফরগাঁওয়ে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার গুণগত মান উন...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : পটিয়াস্থ সৃজনশীল সাহিত্য গোষ্ঠী মালঞ্চ’র চার যুগপূর্তি উপলক্ষে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিয...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited