শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০১:৫১ পিএম, ২০২৫-১২-০৮
পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদের কাজ শুরু হওয়ার পর এবার লাখো কণ্ঠে কোরআন পাঠের ঘোষণা দিলেন ভরতপুরে তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির। রাজ্যের বিধানসভা নির্বাচন সামনে রেখে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
হুমায়ুন কবির বলেন, আমি মুসলিমদের বেশি বেশি করে বিধানসভায় জেতার জন্য কোরআন পাঠের আয়োজন করবো। লাখো মুসলিমকে দিয়ে কোরআন পাঠ হবে। মুর্শিদাবাদের কোনো জায়গায় প্যান্ডেল করবো, এরপর হবে কোরআন পাঠ।
এর আগে, গত শনিবার (৬ ডিসেম্বর) মুর্শিদাবাদের বেলডাঙা ২ নম্বর ব্লকের ছেতিয়ানি এলাকায় নতুন বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করেন বিধায়ক হুমায়ুন কবির। এরপর তিনি বলেন, আমি কোনো অসাংবিধানিক কাজ করিনি। হাইকোর্ট বলে দিয়েছেন, হুমায়ুন কবির কোনো অসাংবিধানিক কাজ করেনি।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ বানাতে চেয়ে দল থেকে বরখাস্ত হন তৃণমূল নেতা হুমায়ুন কবির। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত বৃহস্পতিবার তাকে বরখাস্ত করে মমতার ব্যানার্জীর দল।
হুমায়ুন কবির বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় রাম মন্দির তৈরি করেছেন। আমরা তার কোনো বিরোধিতা করিনি। ভারতের মুসলিম সমাজ এ নিয়ে কোনো বিরোধিতা করেনি। কিন্তু দুঃখ একটাই, প্রধানমন্ত্রীর সামনে এত বড় একটি ইমারত ভেঙে ফেলা হলো। এরপর অনেক জল গড়িয়েছে, মামলা হয়েছে এবং সেই মামলায় কোথাও বলা নেই, আর কোথাও বাবরি মসজিদ করা যাবে না।
তিনি জোর গলায় বলেন, আমি আবার বলছি, বাবরি মসজিদ হবে। কোনো শক্তি এটি আটকাতে পারবে না।
আন্তর্জাতিক ডেস্ক : : জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে ইস্তফা দিলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিটকাণ্ডের উত্...বিস্তারিত
মিলন লস্কর, শিলচর (ভারত) : : ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে রয়েছে ‘কর...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মিলন উদ্দিন লস্কর, শিলচর (আসাম) ১৮ জুলাই: দীর্ঘ প্রায় পাঁচ বছরের আইনি ও প্রশাসনিক জটিলতার অবসা...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : হরমুজ প্রণালীর কাছে ইরানের হরমোজগান প্রদেশের কুহেসতাক বন্দরে যুক্তরাষ্ট্রের হামলার পর ধোঁয়া উ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মহারাষ্ট্র রাজ্যের রায়গড় জেলায় টানা ভারি বৃষ্টির মধ্যে বন্যার পানিতে একটি এলপিজি বটলিং প্...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : টিকটকে নিজেকে শীর্ষস্থানে রয়েছেন এবং টেইলর সুইফট ১১ নম্বরে আছেন বলে দাবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited