বাংলাদেশ   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

কক্সবাজারে শুঁটকি উৎপাদনের ধুম, রপ্তানির লক্ষ্য ৪০০ কোটি টাকা

মোঃ জহির উদ্দিন, কক্সবাজার :    |    ০৫:৩৮ পিএম, ২০২৫-১২-০৮

কক্সবাজারে শুঁটকি উৎপাদনের ধুম, রপ্তানির লক্ষ্য ৪০০ কোটি টাকা

সমুদ্রের হাওয়া ও রোদে ঝলমলে কক্সবাজারের নাজিরারটেক এখন দেশের সবচেয়ে ব্যস্ত শুঁটকি উৎপাদন কেন্দ্রে পরিণত হয়েছে। ভোর থেকেই উপকূলজুড়ে চলে মাছ ধোয়া, কাটা ও বাঁশের মাচায় শুকানোর কর্মযজ্ঞ। মৌসুমের শুরুতেই উৎপাদন বেড়ে যাওয়ায় ব্যবসায়ীদের প্রত্যাশা, এ বছর শুঁটকি রপ্তানিতে নতুন রেকর্ড গড়বে কক্সবাজার। নভেম্বর থেকে শুরু হওয়া এই মৌসুম চলবে আগামী জুলাই পর্যন্ত। মৌসুম জুড়ে নাজিরারটেকসহ জেলার উপকূলীয় এলাকাগুলো থেকে ৫০ থেকে ৬০ হাজার মেট্রিক টন শুঁটকি উৎপাদন এবং প্রায় ৪০০ কোটি টাকার শুঁটকি রপ্তানি হতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
উপকূলজুড়ে প্রায় ১০০ একর জায়গা জুড়ে বিস্তৃত নাজিরারটেক মহালে কাজ করছেন প্রায় ২০ হাজার শ্রমিক, যাদের অধিকাংশই নারী। নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত শুষ্ক মৌসুমে শুঁটকি উৎপাদন সবচেয়ে বেশি হয়। সাগর থেকে ধরা তাজা মাছ ৩ থেকে ৪ দিন সূর্যের তাপে শুকিয়ে তৈরি করা হয় শুঁটকি, যা পরে দেশের বাজারে যায় এবং বড় একটি অংশ রপ্তানির জন্য প্যাকেটবন্দী হয়।
নাজিরারটেক ছাড়াও নুনিয়ারছড়া, খুরুশকুল, চৌফলদণ্ডী, সোনাদিয়া, মহেশখালী, উখিয়া, কুতুবদিয়া, টেকনাফ ও সেন্টমার্টিনের তিন শতাধিক মহালে সমানতালে শুঁটকি উৎপাদন চলছে। নাজিরারটেক মহালের বিভিন্ন আড়তে রূপচাঁদা, ছুরি, কোরাল, সুরমা, লইট্যা, পোপা, টেকচাঁদা, ফাইস্যা, নাইল্যাসহ প্রায় ২৫ প্রজাতির মাছ শুকানোর দৃশ্য দেখা গেছে। জেলেরা গভীর সাগর থেকে মাছ ধরে মহালে সরবরাহ করেন, আর সেখানে শ্রমিকরা প্রক্রিয়াজাত করার কাজ করেন।
মহালে কাজ করা শ্রমিকদের ভাষ্য, মৌসুমে তারা ভালো আয় করেন এবং পরিবার চালানোর পাশাপাশি সন্তানদের পড়াশোনার খরচও বহন করতে পারেন। অন্যদিকে জেলেরা জানান, সাগর উত্তাল থাকলে মাছ ধরতে ঝুঁকি থাকে, তবে মৌসুমে ধরতে পারলে সবাই লাভবান হন।
বাজারে লইট্যা প্রতি কেজি ১,০০০ থেকে ১,৪০০ টাকা, ছুরি ৮০০ থেকে ১,৮০০ টাকা, চিংড়ি ১,০০০ থেকে ১,৫00 টাকা, পোয়া ৫০০ থেকে ৮০০ টাকা, মাইট্যা ৮০০ থেকে ১,৬00 টাকা, কোরাল ১,৫00 থেকে ১,৯00 টাকা এবং রূপচাঁদা ১,৮00 থেকে ২,৫00 টাকায় বিক্রি হচ্ছে বলে জানা গেছে।
নাজিরারটেক শুঁটকি ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সভাপতি আ. ক. ম. নেয়ামত উল্লাহ জানান, প্রায় ১০০ একর জায়গাজুড়ে অর্ধশতাধিক আড়ত এবং প্রায় দুই হাজার ব্যবসায়ী যুক্ত আছেন। প্রতিদিন এখান থেকে ২০০ টন শুঁটকি উৎপাদিত হয়। কক্সবাজার মৎস্য ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ওসমান গণি টুলু বলেন, গত বছর হংকং, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় পোপা শুঁটকি রপ্তানিতে ১ কোটি ৪৫ লাখ টাকা আয় হয়েছিল, আর এ বছর উৎপাদন ভালো হলে রপ্তানি আয় ৪০০ কোটি টাকায় পৌঁছাতে পারে।

রিটেলেড নিউজ

কোন বিভাগ কতজন মন্ত্রী-প্রতিমন্ত্রী পেল

কোন বিভাগ কতজন মন্ত্রী-প্রতিমন্ত্রী পেল

নিজস্ব প্রতিবেদক : বিএনপির নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে চট্টগ্রাম বিভাগ থেকে সর্বোচ্চ ১২ জনকে নেওয়া হয়েছে। এর মধ্য...বিস্তারিত


'ভোটের অধিকার চাই' পার্বত্য জেলা পরিষদে সরাসরি নির্বাচনের জোর দাবি

'ভোটের অধিকার চাই' পার্বত্য জেলা পরিষদে সরাসরি নির্বাচনের জোর দাবি

রাঙ্গামাটি প্রতিনিধি : : মনোনয়ন নয়, জনগণের ভোটে ঠিক হোক পার্বত্য জেলা পরিষদের নেতৃত্ব। এমন দাবি এখন তিন পার্বত্য জেলায় ক্রম...বিস্তারিত


বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান

বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ এই দুই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই জয়লা...বিস্তারিত


ঋণের চাপে যুবকের আত্মহত্যা

ঋণের চাপে যুবকের আত্মহত্যা

আমাদের বাংলা ডেস্ক : : আনোয়ারায় ঋণের চাপ সহ্য করতে না পেরে এক যুবক বিষপান করে আত্মহত্যা করেছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) উপ...বিস্তারিত


রাঙামাটিতে পরাজিত সব প্রার্থী জামানত হারালেন

রাঙামাটিতে পরাজিত সব প্রার্থী জামানত হারালেন

রাঙ্গামাটি প্রতিনিধি : : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটির একমাত্র সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করা সাতজন প্রার্থী...বিস্তারিত


ফটিকছড়ির উন্নয়নে সহযোগিতা চাইলেন সরোয়ার আলমগীর

ফটিকছড়ির উন্নয়নে সহযোগিতা চাইলেন সরোয়ার আলমগীর

আমাদের বাংলা ডেস্ক : : ফটিকছড়ি প্রতিনিধি : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বাংলাদেশ জাতীয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর


A PHP Error was encountered

Severity: Notice

Message: fwrite(): write of 34 bytes failed with errno=122 Disk quota exceeded

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 265

Backtrace:

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_write_close(): Failed to write session data using user defined save handler. (session.save_path: /var/cpanel/php/sessions/ea-php74)

Filename: Unknown

Line Number: 0

Backtrace: