শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০১:২৯ পিএম, ২০২১-০৩-০৬
চট্টগ্রাম নগরীর হালিশহরে ১ নং পানির কল ২৫ নং ওয়ার্ড অফিসের পাশে অবস্থিত মোবাইল, কম্পিউটার ও মোবাইল ব্যাংকিং দোকান ‘সামিহা এন্টারপ্রাইজ’ নামে এক দোকান আগুনে ভস্মিভূত। শুক্রবার (৫ মার্চ) ভোর ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সরেজমিনে গিয়ে দেখা যায় দোকানটির অধিকাংশ মালামাল পুড়ে যায়। এ ব্যাপারে প্রত্যক্ষদর্শী প্রেমা বলেন, আমি সকাল ৬ টার সময় অফিস যাওয়ার পথে দেখি বন্ধ দোকানের ভিতর থেকে প্রচুর ধোঁয়া বের হচ্ছে । বুঝতে পারলাম দোকানে আগুন লেগেছে। তাৎক্ষণিক দোকানের মালিক নাজিম ভাইকে কল দিলে তিনি এসে দোকান খুললে দেখি সেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে। এ ঘটনায় দমকলবাহিনীকে কল দেওয়ার আগেই আগুন নিভিয়ে ফেলেন এলাকাবাসীরা। এলাকাবাসীরা জানান, আমরা এসে দেখি আগুন লাগছে। ভাগ্য ভালো পাশে একটি পুকুর ছিল তাই দ্রুত আগুন নিভাতে পেরেছি। না হলে অনেক বড় ক্ষতি হতো।এ ব্যাপারে দোকানের মালিক মোঃ রবিউল ইসলাম নাজিম বলেন, ভোরে হঠাৎ ফোন পেয়ে ছুটে আসি। দোকান খুলে দেখি আগুন । পরে এলাকাবাসীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আমার দোকানের ৩৫ টি দামী মোবাইল, ৩০০ টি ব্যাটারি, ২০০ চার্জারসহ অন্যান্য জিনিসপত্র পুড়ে যায়। এতে আমার প্রায় সাড়ে চার লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়। এটিই আমার আয় রোজগারের একমাত্র পথ। এখন আমি নিঃস্ব হয়ে গেলাম। কারেন্টের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করেছেন এলাকাবাসী।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited