বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

যশোরে শিশু ধর্ষণের প্রতিবাদে ধর্ষণকারীর গ্রেপ্তার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৩:০৯ পিএম, ২০২৫-১২-১০

যশোরে শিশু ধর্ষণের প্রতিবাদে ধর্ষণকারীর গ্রেপ্তার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

যশোর ব্যুরো :
নয় বছর বয়সী শিশু ধর্ষণের প্রতিবাদে বুধবার (১০ ডিসেম্বর) যশোর শহরে বিশাল বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। ঘটনাস্থল যশোর সদর উপজেলার পল্লী থেকে আসা কয়েকশ মানুষের ওই মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব যশোরের সামনে মুজিব সড়কে মানববন্ধনে মিলিত হয়। এখানে ধর্ষণকারী মুদি দোকানি সোহাগের গ্রেপ্তার ও ফাঁসি দাবি করেন বক্তারা। বক্তারা অভিযোগ করেন, অভিযুক্ত সোহাগ ও তার পরিবারের সদস্যরা মামলা তুলে নিতে ভুক্তভোগী পরিবারকে চাপ দিচ্ছেন এবং নিয়মিত হুমকি-ধামকি দিচ্ছেন। এতে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী শিশুর পরিবার জানায়, গত ৩ ডিসেম্বর (বুধবার) সকাল ১০টার দিকে শিশুটি সোহাগের দোকান থেকে চকলেট কিনতে গেলে সোহাগ তাকে মুখ চেপে পাশের গোডাউনে নিয়ে ধর্ষণ করে। ৮ ডিসেম্বর সোমবার ঘটনাটি জানাজানি হলে সোহাগ পালিয়ে যায়। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) শিশুটির পরিবার কোতোয়ালি মডেল থানায় মামলা করে। কিন্তু ঘটনার তিন দিন পরও অভিযুক্ত সোহাগ অধরা রয়েছে। কোতোয়ালি থানার দায়িত্বপ্রাপ্ত ওসি (তদন্ত) কাজী বাবুল জানান, ‘মামলাটি রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত সোহাগকে গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে।’ ঘটনার পর থেকে এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এলাকাবাসী।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর