শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৬:১০ পিএম, ২০২৫-১২-১০
শাকিলা মেহজাবিন তুষি, রাঙামাটি : রাঙামাটির বিভিন্ন পাহাড়ি অঞ্চলে সুস্বাদু রসালো কমলার চাষ হয়ে থাকে। বিশেষত দার্জিলিং ও চায়না জাতের কমলা পাহাড়ি জমিতে বেশি চাষ হয়। সম্প্রতি নানিয়ারচরের খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের পাশে এক দৃষ্টিনন্দন কমলার বাগান পর্যটকদের নজর কাড়ছে। বাগানটি ঘুরে দেখা যায়, গাছে গাছে থোকায় থোকায় ঝুলছে রসালো কমলা। ছোট-বড় সব ধরনের কমলার বাহার পথে চলাচলকারী যাত্রী ও পর্যটকদের মন কাড়ে। অনেকেই এক পলকের জন্য বাগানটি দেখতে গাড়ি থেকে নেমে আসেন। বাগানটির সামনেই সরাসরি কমলা বিক্রি করা হয়। কমলা বিক্রেতা সুবিমল চাকমা ও পূর্ণেন্দু চাকমা জানান, পাহাড়ের জমিতে চাষ হওয়া কমলাগুলো অনেক সুস্বাদু। পর্যটকরা তাই বাগান থেকে কমলা কিনে নিয়ে যায়। কমলার দাম আকার ও জাতভেদে প্রতি কেজি ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি করছি। খাগড়াছড়ি যাওয়ার পথে বাগানটি দেখতে নামেন চট্টগ্রামের বাসিন্দা মো. সাইফুল ইসলাম ও শামীমা আক্তারসহ কয়েকজন পর্যটক। যাওয়ার সময় কিনেও নেন কমলা। তারা বলেন, এই কমলা শহরে সাধারণত পাওয়া যায় না। দেখতে যেমন সুন্দর, খেতেও মিষ্টি। তবে অন্যান্য বছরের তুলনায় এবার রাঙামাটিতে কমলার চাষ কিছুটা কমেছে। আগে জেলার প্রায় ৬০০ হেক্টর জমিতে চাষ হতো, এবার তা কমে প্রায় ৪০০ হেক্টর হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুজ্জামান জানান, রাঙামাটি সদর ও নানিয়ারচর উপজেলায় সবচেয়ে বেশি কমলার চাষ হয়। মাটির উর্বরতা ও আবহাওয়ার কারণে চাষ কিছুটা কমলেও আশা করা যাচ্ছে, ভবিষ্যতে পাহাড়ি অঞ্চলে কমলার চাষ বাড়ানো সম্ভব হবে। প্রসঙ্গত, পাহাড়ি জমিতে চাষ হওয়া এই কমলার চাহিদা খুব বেশি। তাই স্থানীয় বাজার ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তে এর সুনাম ছড়িয়ে পড়ছে ।
আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় 'ময়মনসিংহ জেলার গ্রামীণ অবকাঠামো...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ৫ আগস্ট স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন ...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকটের অভিযোগ, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো : সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উদ্যোগে জুলাই গণঅ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে গণমাধ্যমকর্মীদের সাথে সুশীল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ততা বৃদ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের চরকাটগিরাই এলাকায় অবস্থ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited