শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৩:২৫ পিএম, ২০২৫-১২-১৩
কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নে স্বপ্নছোঁয়া ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে করগাঁও ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সংগঠনটির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় ও সভাপতি আজহারুল হাসান রাজিবের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শহীদুল্লাহ।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মো. নাদিম মোল্লা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল খায়ের, বাট্টা হাওর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শরিফুল ইসলাম, কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি শরাফ উদ্দিন লস্কর পারভেজ, করগাঁও ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রব, সাবেক ইউপি চেয়ারম্যান আ. খ. ম. সিদ্দিক দুলাল, বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল হক আফরোজ, মো. শাহজাহান কবীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সংগঠনটির নিজস্ব অর্থায়নে ১,২০০ শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিদেশে অবস্থান করেও পুরো শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের সার্বিক সমন্বয় করেন পরিচালনা কমিটির আহ্বায়ক ও ক্লাবের সহ-সভাপতি তামজিদ কোরাইশী। এছাড়া মিডিয়া ও প্রচারণা উপ-কমিটির টিম লিডার এবং ক্লাবের সহ-সভাপতি লোকমান খাঁনও বিদেশ থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব সুচারুভাবে পালন করেছেন
আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় 'ময়মনসিংহ জেলার গ্রামীণ অবকাঠামো...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ৫ আগস্ট স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন ...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকটের অভিযোগ, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো : সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উদ্যোগে জুলাই গণঅ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে গণমাধ্যমকর্মীদের সাথে সুশীল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ততা বৃদ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের চরকাটগিরাই এলাকায় অবস্থ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited