শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৭:২০ পিএম, ২০২৫-১২-১৪
শেখ মোঃ এনামুল হক , সিরাজগঞ্জ ব্যুরো চীফ:
বুদ্ধিজীবী দিবস ও সিরাজগঞ্জ জেলা মুক্ত দিবস উপলক্ষে সিরাজগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে শহরের ই.বি রোডস্থ শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) সকালে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসানের নেতৃত্বে প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা একত্রিত হয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ বুদ্ধিজীবীসহ সকল শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান,দপ্তর সম্পাদক শেখ মোঃ এনামুল হক,আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো: রেজাউল করিম খান, কার্যনির্বাহী সদস্য সোহাগ হাসান জয়সহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে বক্তারা বলেন,শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান ও জাতির বিবেক। তাঁদের আত্মত্যাগের বিনিময়েই আমরা একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। সেই মহান চেতনাকে ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে দায়িত্বশীল ও সত্যনিষ্ঠ সাংবাদিকতা চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করি।
উল্লেখ্য : অনুষ্ঠানটি শান্ত ও মর্যাদাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী : ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফর...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নং খোকশাবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাঁচিল ও...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়ে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকণায় অগ্নিকাণ্ডে ভà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited