শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:৩৩ পিএম, ২০২৫-১২-১৪
টানা শাসনকালে দেশে কোনো মানুষ গুমের শিকার হয়েছে কি না, তা জানেন না তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনটাই দাবি করেছেন তার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।
রোববার (১৪ ডিসেম্বর) টিএফআই সেলে গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ফরমাল চার্জ থেকে শেখ হাসিনার অব্যাহতি চেয়ে করা শুনানির সময় এ দাবি করেন তিনি। তবে, এ মামলায় হাসিনা ও সাবেক-বর্তমান সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে আদেশের জন্য আগামী ২১ ডিসেম্বর দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল-১।
শুনানিতে আমির হোসেন বলেন, প্রসিকিউশনের বক্তব্য হলো তিনি (শেখ হাসিনা) নাকি সব অপরাধের মা, সব অপরাধের সূতিকাগার। তাদের কথা অনুযায়ী শেখ হাসিনার নির্দেশে সব গুম সংঘটিত হয়েছিল। কোনো কোনো গুমে তার সরাসরি নির্দেশনা ছিল। কিন্তু এসব অভিযোগের লিখিত কোনো কিছু দেখাতে পারেনি প্রসিকিউশন। কারণ আমার মক্কেল (শেখ হাসিনা) কোনো গুম বা অপহরণের নির্দেশ দেননি। দেশে কোনো গুম হয়েছে কি না, তিনি জানতেন না।
এ সময় ট্রাইব্যুনাল বলেন, চিফ এক্সিকিউটিভ হিসেবে তিনি (শেখ হাসিনা) দায় এড়াতে পারেন কি না?
জবাবে এই আইনজীবী বলেন, একটা দেশে বহু অপরাধ বা ঘটনা ঘটে। সবকিছু তো তার (শেখ হাসিনা) নলেজে থাকবে না। এছাড়া, এসব (গুম-নির্যাতন) কোনো ঘটনা ঘটেনি। সব প্রোপাগান্ডা। কেননা প্রসিকিউশন কোনো কাগজপত্র দেখাতে পারেনি। অতএব, এ মামলার আনুষ্ঠানিক অভিযোগ থেকে তিনি অব্যাহতি পাবেন।
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited