শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০১:১৫ পিএম, ২০২৫-১২-১৫
বিশ্বখ্যাত রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্টে (আরএমএএস) বাংলাদেশের জন্য গৌরবময় এক ইতিহাস সৃষ্টি করেছেন অফিসার ক্যাডেট শাকিব আহসান রিফাত। কমিশনিং কোর্সে সেরা আন্তর্জাতিক ক্যাডেট হিসেবে তিনি একযোগে দুটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন। (সোমবার) ঢাকার ব্রিটিশ হাইকমিশন নিজেদের ফেসবুকে পোস্টে এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ হাইকমিশন জানায়, অফিসার ক্যাডেট শাকিব আহসান রিফাত রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্ট (আরএমএএস) থেকে সফলভাবে তার সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করেন। প্রশিক্ষণ শেষে আর্মি ইন্ডিভিজুয়াল ট্রেনিং কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল নিক কাউলি ওবিই তার হাতে স্যান্ডহার্স্ট মেডেল তুলে দেন। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো অফিসার ক্যাডেট স্যান্ডহার্স্টের কমিশনিং কোর্সে সেরা আন্তর্জাতিক ক্যাডেট হিসেবে দ্য ইন্টারন্যাশনাল সোর্ড অর্জন করেন। একই সঙ্গে সব আন্তর্জাতিক ক্যাডেটের মধ্যে সামরিক দক্ষতা, একাডেমিক ফলাফল ও ব্যবহারিক মূল্যায়নে সর্বোচ্চ সাফল্যের জন্য তিনি লাভ করেন দ্য ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited