শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৯:৩৯ পিএম, ২০২৫-১২-১৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, প্রকাশ্য দিবালোকে একজন সংসদ সদস্য প্রার্থীকে গুলি করা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি একটি পরিকল্পিত প্যাকেজ প্রোগ্রামের অংশ। সোমবার বিকেলে ইনকিলাব মঞ্চের আহ্বানে আয়োজিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে তিনি একথা বলেন। গোলাম পরওয়ার অভিযোগ করে বলেন, হামলার বিষয়ে আগেই নিরাপত্তাহীনতার কথা প্রকাশ্যে জানানোর পরও রাষ্ট্রের গোয়েন্দা ও আইনশৃঙ্খলা বাহিনী কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ব্যর্থতার দায় সরকারকে নিতে হবে। রাজধানী থেকে গ্রাম পর্যন্ত যেসব এলাকায় অবৈধ অস্ত্রধারীরা অবস্থান করছে, তাদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান তিনি। পাশাপাশি আহত ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করেন এবং জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার।
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited