বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

সাত খুন মামলার আসামি নূর হোসেনের ভাই নূর ছালাম গ্রেপ্তার

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৫:২৬ পিএম, ২০২৫-১২-১৭

সাত খুন মামলার আসামি নূর হোসেনের ভাই নূর ছালাম গ্রেপ্তার

সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ভাই এবং বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডসহ একাধিক মামলার আসামি নূর ছালাম ওরফে বোবা ডাকাতকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক। এর আগে মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানাধীন মাদানীনগর নুরবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ একটি বিশেষ অভিযান পরিচালনা করে নূরবাগ এলাকা থেকে পলাতক আসামি নূর ছালামকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত দুইটি হত্যাকাণ্ডসহ মোট ৮টি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর মঙ্গলবার বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২১ জুলাই সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত কিশোর মো. ছায়েদুলের হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি নূর ছালাম। নিহত ছায়েদুলের বোন রেহেনা বেগম এ ঘটনায় মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃত নূর ছালাম ওরফে বোবা ডাকাত আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ভাই। এছাড়া তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের (নিষিদ্ধ  আহ্বায়ক শাহ জালাল বাদলের পিতা।
স্থানীয়দের অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে নূর ছালাম দীর্ঘদিন ধরে এলাকায় ভূমিদস্যুতাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তার নির্যাতন ও দাপটের কারণে এলাকাবাসী তাকে বোবা ডাকাত নামে আখ্যায়িত করে।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে মদিনা ইসলামি মিশনের সৈয়দ আশরাফ জাঁহাগীর সিমনানী কনফারেন্স অনুষ্ঠিত

চট্টগ্রামে মদিনা ইসলামি মিশনের সৈয়দ আশরাফ জাঁহাগীর সিমনানী কনফারেন্স অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক : : গতকাল (২৯ জুলাই ২০২৬) ঐতিহ্যবাহী  মদিনা ইসলামি মিশন বাংলাদেশের উদ্যোগে “আশরাফী কনফারেন্স” বু...বিস্তারিত

ভালুকায় গ্রামীণ অবকাঠামো নির্মাণ অনুমোদন

ভালুকায় গ্রামীণ অবকাঠামো নির্মাণ অনুমোদন

আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় 'ময়মনসিংহ জেলার গ্রামীণ অবকাঠামো...বিস্তারিত

স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ভালুকায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ভালুকায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ৫ আগস্ট স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন ...বিস্তারিত

রাঙামাটি কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকট, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্তাব

রাঙামাটি কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকট, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্তাব

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকটের অভিযোগ, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্ত...বিস্তারিত

সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে দ্বীনী শিক্ষার্থী ও আলেম ওলামার ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে দ্বীনী শিক্ষার্থী ও আলেম ওলামার ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো : সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উদ্যোগে  জুলাই গণঅ...বিস্তারিত

গ্রামীণ জনপদের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান। 

গ্রামীণ জনপদের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান। 

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি :​ রাজশাহীতে গণমাধ্যমকর্মীদের সাথে সুশীল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ততা বৃদ...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর