শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৬:৩১ পিএম, ২০২৫-১২-১৭
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে অনিয়ম অনুসন্ধান এবং নির্বাচনী অপরাধের সংক্ষিপ্ত বিচারের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনে ‘নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি’ গঠন করেছে নির্বাচন কমিশন।
গত রোববার নির্বাচন কমিশনের আইন শাখার উপসচিব মোহাম্মদ দিদার হোসাইন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই কমিটিগুলো ঘোষণা করা হয়। আইন ও বিচার বিভাগ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে গঠিত এই কমিটিতে বিচার বিভাগীয় কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে দায়িত্ব পালন করবেন যুগ্ম জেলা ও দায়রা জজ উজ্জল মাহমুদ। চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনের দায়িত্বে থাকবেন সিভিল জজ লিখন কুমার বর্মণ এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে দায়িত্ব পালন করবেন সিভিল জজ মো. মেহেদী হাসান।
এসব বিচারকরা সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় উপস্থিত থেকে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। গত রোববার থেকে শুরু করে নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রকাশিত হওয়া পর্যন্ত তারা মাঠ পর্যায়ে নির্বাচনী অপরাধের বিচার ও অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করবেন। মূলত একটি অবাধ ও সষ্ঠু নির্বাচন নিশ্চিত করতেই সারা দেশের ৩০০ আসনের ন্যায় চাঁপাইনবাবগঞ্জেও এই বিচারিক তৎপরতা শুরু করেছে কমিশন।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited