শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:২৬ পিএম, ২০২৫-১২-১৮
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে গৃহীত হালনাগাদ প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ঢাকাস্থ বিদেশি দূতাবাসগুলোকে অবহিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি অবহিতকরণ সভা আয়োজন করেছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের জন্য এই সভার আয়োজন করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উক্ত ব্রিফিংয়ে নির্বাচন কমিশন যে বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদেরকে স্বাগত জানাবেন, তাও তাদের অবহিত করা হয় এবং তাদেরকে নির্বাচন পর্যবেক্ষক প্রেরণের জন্য আমন্ত্রণ জানানো হয়।
এ ছাড়া, স্বশস্ত্র বাহিনীসহ দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন শৃঙ্খলা রক্ষার্থে সদাসতর্ক ও সচেষ্ট রয়েছেন, তাও তাদেরকে জানানো হয়। এ প্রসঙ্গে দূতাবাসগুলোকে তাদের নিরাপত্তার ব্যাপারেও আশ্বস্ত করা হয়।
ব্রিফিংয়ে ঢাকাস্থ দূতাবাসগুলোর প্রায় চল্লিশ জন কূটনীতিক উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited