শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:১৬ পিএম, ২০২৫-১২-১৯
প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট এবং ধানমন্ডির ছায়ানটে হামলাকে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বরের মতো সংগঠিতভাবে বুদ্ধিবৃত্তিক শক্তির ওপর আঘাত বলে মন্তব্য করেছে নাগরিক সমাজ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টার এবং ধানমন্ডিতে ছায়ানট পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনজীবী ও সাংস্কৃতিক কর্মীরা এসব কথা বলেন।
তারা সতর্ক করে বলেন, ওসমান হাদির ওপর হামলা ছিল একটি ঘৃণ্য কাজ। তবে ওসমান হাদির মৃত্যুর পর শুরু হওয়া প্রতিশোধের রাজনীতি দেশকে অস্থিরতা ও অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে।
তারা বলেন, যেখানে শিশুরা গান শেখে ও সাহিত্যচর্চা করে, সেখানে হামলা ও ভাঙচুর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকারের পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য ও কার্যকর উদ্যোগ না থাকায় উদ্বেগ আরও বেড়েছে।
ব্যারিস্টার সারা হোসেন বলেন, গণমাধ্যম ও ছায়ানটে হামলা মূলত বুদ্ধিবৃত্তিক শক্তি ও আদর্শের ওপর আঘাত। বিজয়ের মাসে ধারাবাহিক এসব হামলা জাতিকে শঙ্কিত করছে। তিনি ছায়ানটে বাড়তি নিরাপত্তার দাবি জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফা বলেন, প্রতিশোধের রাজনীতি সমাজকে গ্রাস করতে পারে। এখন প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল হতে হবে। পত্রিকার ওপর হামলা মানে মতপ্রকাশ ও মানুষের অধিকারের ওপর সরাসরি আঘাত।
নাগরিক সমাজ এসব হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে।
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited