শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:৪২ পিএম, ২০২৫-১২-১৯
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় প্রথম আলোর ভবন। এ ঘটনায় ভবনটি থেকে আলামত সংগ্রহের কাজ শুরু করেছে সিআইডি। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলোর ভবনের এই আলামত সংগ্রহের কাজ শুরু হয়। এ সময় সিআইডির একটি দল ভবনটির ভেতরে প্রবেশ করে। এরপর তারা টর্চ লাইট জ্বালিয়ে আলামত সংগ্রহের কাজ শুরু করেন। এ সময় ভবনটির সামনে ক্রাইমসিন ফিতা ও বাঁশ বেঁধে জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করে দেয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভবনটির বাইরে অবস্থান নেন। এদিকে শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দৈনিক প্রথম আলো ও ইংরেজি পত্রিকা ডেইলি স্টারের অফিস ঘুরে ধ্বংসস্তূপের চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা গেছে, দৈনিক প্রথম আলো ও ইংরেজি পত্রিকা ডেইলি স্টারের অফিসে ভাঙচুর করা হয়েছে। আগুনের কালো ধোঁয়ার তীব্রতায় কালো হয়ে দাঁড়িয়ে আছে পুরো ভবন। উৎসুক জনতা ভিড় করছেন। ভবন দুটির প্রধান ফটকে দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া প্রথম আলোর ভবন থেকে এখনও আগুনের ধোঁয়া উড়তেও দেখা গেছে। একই সঙ্গে আগুন পুরোপুরি নির্বাপণে ফায়ার সার্ভিসের কর্মীদের কাজ করতেও দেখা গেছে। জানা যায়, গতকাল রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর একদল লোক শাহবাগ থেকে মিছিল নিয়ে কারওয়ান বাজারের দিকে অগ্রসর হয়। মিছিলটি প্রথম আলো কার্যালয়ের সামনে পৌঁছে ঘেরাও ও বিক্ষোভ শুরু করে। পরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এবং প্রথম আলোর অফিসে হামলা শেষে একই দল ইংরেজি পত্রিকা ডেইলি স্টারের অফিসের দিকে অগ্রসর হয় এবং সেখানেও হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে শরিফ ওসমান হাদি মারা যান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে তিনি মাথায় গুলিবিদ্ধ হন।
চট্টগ্রাম ব্যুরো : : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited