শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:১৭ পিএম, ২০২৫-১২-২১
বিতর্কিত এস আলম গ্রুপের তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঋণের নামে প্রায় সোয়া ছয় হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২১ ডিসেম্বর) দুদক চট্টগ্রাম–১ সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের করা হয়। দুদক চট্টগ্রাম–১ কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমেদ বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। মামলাগুলোতে এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদ, তার স্ত্রী ফারজানা পারভীনসহ জনতা ব্যাংক এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের একাধিক কর্মকর্তাকে আসামি করা হয়েছে। দুদকের এজাহার অনুযায়ী, এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিল মিলস লিমিটেড ও এস আলম ট্রেডিং কোম্পানি প্রাইভেট লিমিটেডের নামে জনতা ব্যাংক থেকে বিভিন্ন সময়ে ঋণ নিয়ে সুদে-আসলে মোট ৬ হাজার ২৪৩ কোটি ৭৮ লাখ ৩ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে। একটি মামলায় বলা হয়েছে, ২০০৫ সালের ১৩ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ৬ মার্চ পর্যন্ত সময়ে এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেডের নামে জনতা ব্যাংক থেকে বিভিন্ন পদ্ধতিতে ঋণ নিয়ে সুদসহ ২ হাজার ৩ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৩০৮ টাকা ২৩ পয়সা আত্মসাৎ করা হয়। এ মামলায় প্রতিষ্ঠানটির পরিচালক হিসেবে দেখানো ফারজানা পারভীনকে প্রধান আসামি করা হয়েছে। ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আলমকে করা হয়েছে দ্বিতীয় আসামি। এ ছাড়া জনতা ব্যাংকের ২৮ জন কর্মকর্তার নাম রয়েছে আসামির তালিকায়। আরেক মামলায় অভিযোগ করা হয়েছে, এস আলম কোল্ড রোল্ড স্টিল মিলস লিমিটেডের নামে ২০১০ সালের ২৩ ফেব্রুয়ারি থেকে চলতি বছরের ৬ এপ্রিল পর্যন্ত সময়ে বিভিন্নভাবে ঋণ নিয়ে সুদে-আসলে ২ হাজার ২৯৭ কোটি ৭৪ লাখ ৭১ টাকা ৫ পয়সা আত্মসাৎ করা হয়। এ মামলায় সাইফুল আলমকে প্রধান আসামি করা হয়েছে। পাশাপাশি জনতা ব্যাংকের ২৫ জন কর্মকর্তাকেও আসামি করা হয়েছে। তৃতীয় মামলায় উল্লেখ করা হয়, এস আলম ট্রেডিং কোম্পানি প্রাইভেট লিমিটেডের নামে ২০০৫ সালের ১০ মে থেকে চলতি বছরের ৬ এপ্রিল পর্যন্ত সময়ে ঋণ নিয়ে সুদে-আসলে ১ হাজার ৯৪২ কোটি ৫৫ লাখ ৮৯ হাজার ৫৯৩ টাকা ৬১ পয়সা আত্মসাৎ করা হয়েছে। এ মামলায় মোট ৩১ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে সাইফুল আলমসহ জনতা ব্যাংকের একাধিক কর্মকর্তা রয়েছেন। এর আগে গত ১৭ ডিসেম্বর এস আলম গ্রুপের সুগার মিল ও সুপার এডিবল অয়েল মিলের নামে প্রায় ৩ হাজার ৮৫ কোটি টাকা ঋণ আত্মসাতের অভিযোগে দুদক আরও দুটি মামলা দায়ের করে।
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, ‘শিক্ষা প্রতি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited