বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আসন চূড়ান্ত বিএনপির, শিগগিরই ঘোষণা

নিজস্ব প্রতিবেদক    |    ০৮:০৫ পিএম, ২০২৫-১২-২১

আসন চূড়ান্ত বিএনপির, শিগগিরই ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সূত্র জানিয়েছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছেই সর্বশেষ সিদ্ধান্ত রয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) রাতে স্থায়ী কমিটির পরামর্শক্রমে তালিকা চূড়ান্ত করবে। আগামীকাল সোমবার আনুষ্ঠানিকভাবে এ তালিকা জানানো হবে। বিএনপির চেয়ারপারসনের ঘনিষ্ঠসূত্র বলছে, আজ রাতের মধ্যেই তিনশ’ আসনের মনোনয়ন চূড়ান্ত করবে বিএনপি। দলের প্রার্থী ও যুগপতে যুক্ত শরিকদের সঙ্গে আসনমীমাংসাও সেরে নিয়েছেন নেতারা। কাল সোমবার ঘোষণা হতে পারে। ইতোমধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই দফায় ২৭২টি আসনের প্রার্থীর কথা জানিয়েছেন। ইতোমধ্যে কিছু আসনে পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। যদিও স্থায়ী কমিটির একাধিক সদস্য এ বিষয়ে কিছু জানাতে নারাজ। তারা দাবি করেছেন, কেবলমাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানই এখন চূড়ান্ত বিষয়টি জানেন। এই প্রতিনিধি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে আলাপকালে ধারণা পেয়েছেন, কিছু আসনে পরিবর্তন আসবে। কোনও প্রার্থিকে বসিয়ে নতুন কাউকে দেওয়া হবে। একটি জোটের প্রধান বলেছেন, বিএনপি আসন ছাড়ছে না। কারণ, বিএনপি পুরো নির্বাচনে মেজরিটি নিয়ে সরকারে আসতে চায়। শরিক দলকে আসন দিলে যারা ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে না, তাদের বিজয় নিয়ে সন্দেহ আছে, তাই অনেকে বিএনপিতে যোগ দিয়ে প্রার্থিতা করবেন। ইতোমধ্যে লক্ষ্মীপুর-১ আসন থেকে মনোনীত নেতা শাহাদাত হোসেন সেলিম নিজের গড়া বাংলাদেশ এলডিপি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা ১২ আসন থেকে প্রত্যাশী সাইফুল হক জানান, তিনি আশা করছেন, ঢাকা ১২ তে ধানের শীষ প্রতীক দেওয়া হবে না। এছাড়া মাহমুদুর রহমান মান্না, জোনায়েত সাকি সমর্থনের বিষয়ে নিশ্চিত হয়েছেন বলে গণতন্ত্র মঞ্চের সূত্র জানায়।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

চট্টগ্রাম ব্যুরো : : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির ‘নিরপেক্ষতা’ নিয়ে চিন্তিত এনসিপি; ভোট নিয়ে নতুন সংশয়

ইসির ‘নিরপেক্ষতা’ নিয়ে চিন্তিত এনসিপি; ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর