শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৮:৫৭ পিএম, ২০২৫-১২-২১
সাংবাদিকতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দ্বিতীয়বারের মতো সম্মাননায় ভূষিত হয়েছেন এশিয়ান টেলিভিশনের রিপোর্টার এম. ইরফান উদ্দিন ইরো। গত ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাজধানীর ধানমন্ডি-২৭-এর ডব্লিউভিএ (WVA) অডিটোরিয়ামে অরাজনৈতিক ও সামাজিক সংগঠন ‘স্মার্ট উদ্যোক্তা ফোরাম’-এর উদ্যোগে তাকে ‘বিজয় কীর্তিমান সম্মাননা–২০২৫’ প্রদান করা হয়। সম্মাননা গ্রহণ শেষে কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে তিনি বর্তমান সময়ের সাংবাদিকতার ইতিবাচক দিকের পাশাপাশি নানা নেতিবাচক প্রবণতার কথা তুলে ধরেন। তিনি বলেন, “সাংবাদিকতা শেখার আগেই একটি শ্রেণি চাঁদাবাজি ও রাজনৈতিক দলের অন্ধ আনুগত্যে জড়িয়ে পড়ছে। অশিক্ষিত ও অদক্ষ মানুষের অনুপ্রবেশে পেশাটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি ছদ্মবেশে অপসাংবাদিকতার মাধ্যমে ব্যক্তিস্বার্থ হাসিলের প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এসব থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে সরকারের কার্যকর পদক্ষেপ জরুরি।" উল্লেখ্য,এটি ইরফান উদ্দিন ইরোর দ্বিতীয় সম্মাননা। এর আগে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘বাংলার বীর ফাউন্ডেশন’-এর ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি ‘বর্ষসেরা সম্মাননা’ লাভ করেন। স্মার্ট উদ্যোক্তা ফোরাম আয়োজিত এবারের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পানিসম্পদ ও ধর্মমন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ। বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন, অভিনেতা সৈয়দ শুভ্র এবং সাংবাদিক পান্থ আফজালসহ দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। সংগঠনের সাংগঠনিক সম্পাদিকা মাহফুজা শিউলীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ রানা এবং আবৃত্তিশিল্পী সৌখিন আজিজ। অনুষ্ঠানে দেশের বিভিন্ন খাতের ৩০ জন গুণী ব্যক্তিকে তাদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে এই সম্মাননা প্রদান করা হয়। ইরফান কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার শাহ পরীর দ্বীপের সন্তান। তিনি হাজী মোঃ ইসলাম ও মারিয়াম বেগমের সন্তান।শিক্ষাজীবনে শাহ পরীর দ্বীপ থেকে এসএসসি, উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি এবং কক্সবাজার সিটি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে গাজীপুরের টঙ্গী সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি অর্জন করেন। পড়াশোনার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited