বাংলাদেশ   বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬  

শিরোনাম

সৈকতে ভেসে এলো আরও এক মৃত ডলফিন

মোঃ জহির উদ্দিন, কক্সবাজার :    |    ০৪:২০ পিএম, ২০২৫-১২-২২

সৈকতে ভেসে এলো আরও এক মৃত ডলফিন

কক্সবাজারের মেরিনড্রাইভ সড়ক সংলগ্ন সৈকত এলাকায় আবারও মৃত ডলফিন ভেসে এসেছে। রোববার (২১ ডিসেম্বর) সৈকতের উখিয়া উপজেলার মনখালী অংশে একটি মৃত ডলফিন ভেসে আসে।  স্থানীয় জেলে ছৈয়দ মিয়া জানান, প্রায় ৭ ফুট দৈর্ঘ্যের ডলফিনটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন স্পষ্ট ছিল, প্রচন্ড দুর্গন্ধ থেকে অনুমান করা যায় দুই-তিন দিন আগেই এটি মারা গেছে। এর আগে ১৮ ডিসেম্বর মেরিনড্রাইভ লাগোয়া টেকনাফের শিলখালী সৈকতে একই রকমের আরেকটি মৃত ডলফিন পাওয়া যায়। ২০১২ সালের বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে স্তন্যপায়ী ডলফিন সংরক্ষিত প্রজাতি হিসেবে তালিকাভুক্ত। এগুলো শিকার করা, খাওয়া, অঙ্গপ্রত্যঙ্গ পরিবহন ও ক্রয়বিক্রয় করা দণ্ডনীয় অপরাধ।  বিজ্ঞানীদের মতে, কক্সবাজারের সৈকত এলাকায় ভেসে আসা ডলফিনগুলোর বেশিরভাগই বিপন্ন প্রাণী হিসেবে চিহ্নিত ইরাবতী প্রজাতির যার বৈজ্ঞানিক নাম Orcaella বা অরক্যালা।  বাংলাদেশ সমুদ্র গবেষণা ইন্সটিটিউটের (বোরি) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা এএসএম শরীফ বলেন, ডলফিন সাধারণত বাতাসের মাধ্যমে অক্সিজেন সংগ্রহ করে। অনেক সময় জালে আটকা পড়ে তারা মারা যেতে পারে, তবে প্রকৃত কারণ জানতে অধিকতর গবেষণার প্রয়োজন হয়। স্থানীয়রা বলছেন, গত কয়েক দিনে অন্তত ৪টি মৃত ডলফিন দেখতে পেয়েছেন তারা। সাম্প্রতিক সময়ে হঠাৎ করে এই সংখ্যা বেড়ে যাওয়া সামুদ্রিক জীববৈচিত্র্য ও পরিবেশের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার শহর শাখার সভাপতি ইরফান উল হাসান বলেন, একটা সময় সৈকতের অদূরে অসংখ্য ডলফিনের বিচরণ ছিল কিন্তু বর্তমানে তা হ্রাস পেয়েছে। কি কারণে ডলফিনগুলো মারা যাচ্ছে তা খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের তৎপরতার বিকল্প নেই। সামুদ্রিক প্রাণ ও পরিবেশ রক্ষায় সমন্বিত ভূমিকা জরুরি বলে মনে করেন তিনি।

রিটেলেড নিউজ

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত


সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবার মহাপরিচালক

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবার মহাপরিচালক

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী :  ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত


নোবিপ্রবিতে বিটিসি ও এমআইএস ডে’র উদ্বোধন অনুষ্ঠিত

নোবিপ্রবিতে বিটিসি ও এমআইএস ডে’র উদ্বোধন অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফর...বিস্তারিত


সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নং খোকশাবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাঁচিল ও...বিস্তারিত


 উখিয়া-টেকনাফে নিরাপত্তা নিয়ে উদ্বেগ, লেদায় আওয়ামীলীগ নেতার আস্তানা থেকে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার

উখিয়া-টেকনাফে নিরাপত্তা নিয়ে উদ্বেগ, লেদায় আওয়ামীলীগ নেতার আস্তানা থেকে অস্ত্রসহ চারজন গ্রেপ্তার

আমাদের বাংলা ডেস্ক : : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়ে...বিস্তারিত


সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে ভস্মিভূত ৭ ব্যবসায়ীকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান

সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে ভস্মিভূত ৭ ব্যবসায়ীকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান

আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকণায় অগ্নিকাণ্ডে ভà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর