বাংলাদেশ   বুধবার, ৪ নভেম্বর ২০২৬  

শিরোনাম

ডিএসইতে বড় দরপতন হলেও সিএসইতে উত্থান, লেনদেন বেড়েছে উভয় বাজারে

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৪:৩১ পিএম, ২০২৫-১২-২৩

ডিএসইতে বড় দরপতন হলেও সিএসইতে উত্থান, লেনদেন বেড়েছে উভয় বাজারে

টানা পাঁচ কার্যদিবস দরপতন শেষে একদিন উত্থানের পর সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আবারো বড় দরপতন হয়েছে। এদিন যে কয়টি সিকিউরিটিজের দর বেড়েছে, তার চেয়ে প্রায় ৩ গুণ বেশি সংখ্যকে দরপতন হয়েছে। এতে এক্সচেঞ্জটি প্রধান মূল্যসূচক ও শরিয়াহ কোম্পানিগুলোর সূচকও কমেছে। তবে, বাছাই করা শেয়ারের সূচক বাড়ার পাশাপাশি ডিএসইর সার্বিক লেনদেন সামান্য বেড়েছে। ডিএসইতে বড় দরপতন হলেও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ অধিকাংশ সিকিউরিটিজের দরবৃদ্ধির পাশাপাশি সবগুলো মূল্যসূচক বেড়েছে। একইসঙ্গে এক্সচেঞ্জটির সার্বিক লেনদেনেও গতি বেড়েছে।  বাজার বিশ্লেষণে দেখা গেছে, সোমবার ডিএসইতে মোট ৩৮৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৮৪টির, বিপরীতে ২৪২টির দর কমেছে। এই দরপতন হওয়া সিকিউরিটিজের সংখ্যা দরবৃদ্ধির চেয়ে ২ দশমিক ৮৮ গুণ বেশি। আর দিনশেষে ৬৩টির দর অপরিবর্তিত রয়েছে। অধিকাংশ সিকিউরিটিজের দরবৃদ্ধি হওয়ায় আজ ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট কমে ৪ হাজার ৮৬১ পয়েন্টে নেমেছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস ৪ পয়েন্ট কমে ১০০৩ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ ডিএসইতে ৪০৭ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গতকাল ৩৯৫ কোটি ৯৫ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছিল। অর্থাৎ দিনের ব্যবধানে এক্সচেঞ্জটির লেনদেন বেড়েছে ১১ কোটি ৪৬ লাখ টাকা। দেশের অপর পুঁজিবাজার সিএসইতেও আজ সবগুলো মূল্যসূচক বেড়েছে। এর মধ্যে সার্বিক সূচক সিএএসপিআই ১২ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৬২১ পয়েন্টে উঠেছে। আর প্রধান সূচক সিএসসিএক্স ১২ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪০২ পয়েন্টে অবস্থান নিয়েছে। মঙ্গলবার এক্সচেঞ্জটিতে মোট ১৭২টি সিকিউরিটিজের লেনদেন হয়েছে। এর মধ্য ৬৮টির দর বেড়েছে, কমেছে ৭৬টির এবং ২৮টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে আজ ১৬ কোটি ৪৩ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। গতকাল ১৫ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

রিটেলেড নিউজ

নতুন রূপে নগদ অ্যাপ, অবারিত হবে সম্ভাবনার দুয়ার

নতুন রূপে নগদ অ্যাপ, অবারিত হবে সম্ভাবনার দুয়ার

নিজস্ব প্রতিবেদক : গ্রাহকদের ডিজিটাল আর্থিক লেনদেনকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে নতুন অ্যাপ চালু করেছে ডাক বিভাগের ম...বিস্তারিত


নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণের লক্ষ্যে দেশব্যাপী উদ্যোক্তা উন্নয়ন ও গ্রিন ব্যাংকিং প্রশিক্ষণ আয়োজন করেছে এনসিসি ব্যাংক

নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণের লক্ষ্যে দেশব্যাপী উদ্যোক্তা উন্নয়ন ও গ্রিন ব্যাংকিং প্রশিক্ষণ আয়োজন করেছে এনসিসি ব্যাংক

আমাদের বাংলা ডেস্ক : : নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন, আর্থিক অন্তর্ভুক্তি এবং টেকসই ব্যবসায়িক কার্যক্রমে উৎসাহ...বিস্তারিত


বিশ্ববাজারে পোশাক রফতানিতে উচ্চমূল্যের পণ্যে পিছিয়ে বাংলাদেশ

বিশ্ববাজারে পোশাক রফতানিতে উচ্চমূল্যের পণ্যে পিছিয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের তৈরি পোশাক রফতানি খাতের বড় অংশজুড়েই রয়েছে মৌলিক বা ‘বেসিক’ পণ্য। টি-শার্ট, প্যান্ট, à...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


মূল্যস্ফীতি রোধে সরকারি ব্যয়ে কৃচ্ছসাধনের পরিপত্র জারি

মূল্যস্ফীতি রোধে সরকারি ব্যয়ে কৃচ্ছসাধনের পরিপত্র জারি

আমাদের বাংলা ডেস্ক : : ব্যয় কমানোর লক্ষ্যে নতুন গাড়ি কেনা, সরকারি কর্মকর্তাদের গাড়ি ঋণ বিতরণ, থোক বরাদ্দ থেকে ব্যয় বন্ধসহ...বিস্তারিত


সৌহার্দ্য, শৃঙ্খলা ও জবাবদিহিমূলক কর্মসংস্কৃতি গড়ার আহ্বান বাণিজ্য সচিবের

সৌহার্দ্য, শৃঙ্খলা ও জবাবদিহিমূলক কর্মসংস্কৃতি গড়ার আহ্বান বাণিজ্য সচিবের

আমাদের বাংলা ডেস্ক : : বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ à¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর