বাংলাদেশ   বুধবার, ৪ নভেম্বর ২০২৬  

শিরোনাম

ন্যাশনাল ব্যাংকের ৬৪৭ কোটি টাকা আত্মসাৎ : আসামি সিকদার পরিবারসহ ৩১

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৪:৪৩ পিএম, ২০২৫-১২-২৩

ন্যাশনাল ব্যাংকের ৬৪৭ কোটি টাকা আত্মসাৎ : আসামি সিকদার পরিবারসহ ৩১

ন্যাশনাল ব্যাংকের ৬৪৭ কোটি ৬৮ লাখ টাকা ঋণ জালিয়াতি ও আত্মসাতের অভিযোগে ব্যাংকের নিয়ন্ত্রণকারী সিকদার পরিবার ও মাইশা গ্রুপের পরিচালকসহ ৩১ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২২ ডিসেম্বর) কমিশন এই মামলার অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।  দুদক উপপরিচালক আফরোজা হক খান বাদী হয়ে শিগ্‌গিরই এই মামলা দায়ের করবেন। আসামিদের বিরুদ্ধে নামসর্বস্ব কাগুজে প্রতিষ্ঠানের নামে জাল নথিপত্র তৈরি করে ঋণ গ্রহণ ও পরবর্তীতে তা পাচারের অভিযোগ আনা হয়েছে। দুদক জানায়, ন্যাশনাল ব্যাংকের দিলকুশা শাখা ও প্রধান কার্যালয়ের শীর্ষ কর্মকর্তাদের যোগসাজশে ‘মানহা প্রিকাস্ট টেকনোলজি লি.’ নামের অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ঋণ ছাড় করা হয়। অনুমোদিত মামলার আসামিদের তালিকায় রয়েছেন ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালক ও সিকদার গ্রুপের প্রয়াত কর্ণধার জয়নুল হক সিকদারের স্ত্রী মনোয়ারা সিকদার, মেয়ে পারভীন হক সিকদার, ছেলে রন হক সিকদার ও রিক হক সিকদার। এছাড়া, জালিয়াতির অন্যতম সুবিধাভোগী হিসেবে মাইশা গ্রুপের পরিচালক ও প্রয়াত এমপি আসলামুল হকের স্ত্রী মাকসুদা হকের নামও এজাহারে অন্তর্ভুক্ত করা হয়েছে। ব্যাংক কর্মকর্তাদের মধ্যে সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) চৌধুরী মোসতাক আহমেদ, এম এ ওয়াদুদ এবং সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) এ এস এম বুলবুলসহ বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আসামি করা হয়েছে। এছাড়া মানহা প্রিকাস্ট টেকনোলজির পরিচালক মো. মনসুর আলী ও সিইও সৈয়দ মাহতাব উদ্দিন মাহমুদকেও আসামি করা হয়েছে। অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়, ব্যাংকটির তৎকালীন পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে মানহা প্রিকাস্ট টেকনোলজিকে ঋণ দেয়। এই প্রতিষ্ঠানটিকে মূলত ‘স্মার্ট ব্যাটারি টেকনোলজি লি.’ নামক অন্য একটি কাগুজে প্রতিষ্ঠানের শ্যাডো কোম্পানি হিসেবে ব্যবহার করা হয়। অনুমোদিত ঋণের টাকা প্রকৃত ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার না করে অন্য প্রতিষ্ঠানের দায় মেটাতে ও পে-অর্ডারের মাধ্যমে স্থানান্তর করে ৬৪৭ কোটি ৬৮ লাখ টাকা আত্মসাৎ ও পাচার করা হয়েছে।

রিটেলেড নিউজ

নতুন রূপে নগদ অ্যাপ, অবারিত হবে সম্ভাবনার দুয়ার

নতুন রূপে নগদ অ্যাপ, অবারিত হবে সম্ভাবনার দুয়ার

নিজস্ব প্রতিবেদক : গ্রাহকদের ডিজিটাল আর্থিক লেনদেনকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে নতুন অ্যাপ চালু করেছে ডাক বিভাগের ম...বিস্তারিত


নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণের লক্ষ্যে দেশব্যাপী উদ্যোক্তা উন্নয়ন ও গ্রিন ব্যাংকিং প্রশিক্ষণ আয়োজন করেছে এনসিসি ব্যাংক

নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণের লক্ষ্যে দেশব্যাপী উদ্যোক্তা উন্নয়ন ও গ্রিন ব্যাংকিং প্রশিক্ষণ আয়োজন করেছে এনসিসি ব্যাংক

আমাদের বাংলা ডেস্ক : : নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন, আর্থিক অন্তর্ভুক্তি এবং টেকসই ব্যবসায়িক কার্যক্রমে উৎসাহ...বিস্তারিত


বিশ্ববাজারে পোশাক রফতানিতে উচ্চমূল্যের পণ্যে পিছিয়ে বাংলাদেশ

বিশ্ববাজারে পোশাক রফতানিতে উচ্চমূল্যের পণ্যে পিছিয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের তৈরি পোশাক রফতানি খাতের বড় অংশজুড়েই রয়েছে মৌলিক বা ‘বেসিক’ পণ্য। টি-শার্ট, প্যান্ট, à...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


মূল্যস্ফীতি রোধে সরকারি ব্যয়ে কৃচ্ছসাধনের পরিপত্র জারি

মূল্যস্ফীতি রোধে সরকারি ব্যয়ে কৃচ্ছসাধনের পরিপত্র জারি

আমাদের বাংলা ডেস্ক : : ব্যয় কমানোর লক্ষ্যে নতুন গাড়ি কেনা, সরকারি কর্মকর্তাদের গাড়ি ঋণ বিতরণ, থোক বরাদ্দ থেকে ব্যয় বন্ধসহ...বিস্তারিত


সৌহার্দ্য, শৃঙ্খলা ও জবাবদিহিমূলক কর্মসংস্কৃতি গড়ার আহ্বান বাণিজ্য সচিবের

সৌহার্দ্য, শৃঙ্খলা ও জবাবদিহিমূলক কর্মসংস্কৃতি গড়ার আহ্বান বাণিজ্য সচিবের

আমাদের বাংলা ডেস্ক : : বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ à¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর