বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

ঢাকামুখী বিএনপি নেতাকর্মীরা, কক্সবাজার থেকে বিশেষ ট্রেনের ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:৪৬ পিএম, ২০২৫-১২-২৩

ঢাকামুখী বিএনপি নেতাকর্মীরা, কক্সবাজার থেকে বিশেষ ট্রেনের ব্যবস্থা

দীর্ঘ ১৮ বছর পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বড় ছেলের এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সারা দেশের মতো পর্যটন জেলা কক্সবাজারের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। তার আগমন উপলক্ষ্যে ঢাকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এই জেলার বিপুলসংখ্যক নেতাকর্মী। যাত্রায় সড়ক যানের পাশাপাশি যুক্ত করা হয়েছে বিশেষ ট্রেনও। জেলা বিএনপি সূত্রে জানা গেছে, ২৫ ডিসেম্বর সকালে ঢাকার পূর্বাচলে তারেক রহমানের নির্ধারিত সংবর্ধনস্থলে কক্সবাজারের অন্তত ২০ হাজার নেতাকর্মী উপস্থিত থাকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সড়কপথে বাস ও মাইক্রোবাসের পাশাপাশি নেতাকর্মীদের যাতায়াতের সুবিধার্থে কক্সবাজার-ঢাকা রুটে একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী বলেন, “আমরা অধীর আগ্রহে তারেক রহমানের অপেক্ষায় আছি। বাসে-ট্রেনে করে জেলার প্রতিটি ইউনিট থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী নিজ উদ্যোগে ঢাকায় যাবেন। দীর্ঘ ফ্যাসিবাদের নিপীড়ন সহ্য করে তিনি অবশেষে দেশে ফিরছেন, এই ঐতিহাসিক প্রত্যাবর্তন স্মরণীয় হয়ে থাকবে ইনশাআল্লাহ।” এদিকে তারেক রহমানের আগমন ঘিরে সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে কক্সবাজার শহরে স্বাগত মিছিল করেছে জেলা ছাত্রদল। মিছিলে ‘তারেক রহমান বীরের বেশে, আসছে ফিরে বাংলাদেশে’—এমন নানা স্লোগান দেন কর্মীরা। জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান বলেন, ছাত্রদলের ৭৫টি ইউনিটের দায়িত্বশীলরা সশরীরে উপস্থিত হয়ে প্রিয় নেতাকে বরণ করবেন। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে বিএনপির তৃণমূল পর্যায়েও ব্যাপক উদ্দীপনা দেখা যাচ্ছে। উখিয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরোয়ার জাহান চৌধুরী বলেন, তৃণমূলের অসংখ্য নেতাকর্মী সুশৃঙ্খলভাবে এই স্মরণীয় আয়োজনের অংশীদার হতে ঢাকায় উপস্থিত থাকবেন। নেতাকর্মীদের যাতায়াতের জন্য বরাদ্দকৃত বিশেষ ট্রেনটি আগামী ২৪ ডিসেম্বর রাত ৮টা ১৫ মিনিটে কক্সবাজার স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম অঞ্চলের বিভাগীয় বিপণন কর্মকর্তা আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আবেদনের পরিপ্রেক্ষিতে ১৩টি কোচের একটি স্পেশাল ট্রেন অনুমোদন করা হয়েছে।’ জেলা বিএনপি জানিয়েছে, ৫০৪ আসনের এই বিশেষ ট্রেনে দলীয় নেতাকর্মীরা নিজ উদ্যোগে টিকিট কিনে ভ্রমণ করবেন।

রিটেলেড নিউজ

অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত


বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত


নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক

নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক "জুলাই অনির্বাণ" আলোচনা সভা অনুষ্ঠিত 

আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত


হাইকোর্টের রুল জারি: বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়?

হাইকোর্টের রুল জারি: বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়?

নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত


জুলাইয়ের বিচারই অগ্রাধিকার, চলবে গুম-ক্রসফায়ারের মামলাও : চিফ প্রসিকিউটর

জুলাইয়ের বিচারই অগ্রাধিকার, চলবে গুম-ক্রসফায়ারের মামলাও : চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত


ক্যাম্পাসগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে : নাহিদ ইসলাম

ক্যাম্পাসগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে : নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, ‘শিক্ষা প্রতি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর