বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নির্বাচনে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না, কঠোর হওয়ার ঘোষণা আইজিপির

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:৩৭ পিএম, ২০২৫-১২-২৩

নির্বাচনে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না, কঠোর হওয়ার ঘোষণা আইজিপির

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং সামাজিক স্থিতিশীলতা রক্ষায় কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি স্পষ্ট জানিয়েছেন, রাস্তাঘাট অবরোধ বা সমাজে অস্থিরতা তৈরির চেষ্টা বন্ধ করার সময় এসেছে এবং পুলিশ এখন আগের চেয়ে অনেক বেশি সক্ষম। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভাবনের অডিটোরিয়ামে ডিসি, এসপি, বিভাগীয় কমিশনার, সব রেঞ্জের ডিআইজি ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে দিনব্যাপী সংলাপে অংশ নিয়ে আইজিপি এ কথা বলেন। আইজিপি বলেন, বিগত জুলাই মাস পরবর্তী সময়ে উদ্ভূত বিভিন্ন বাস্তব কারণে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নানা প্রতিকূলতার মোকাবিলা করতে হয়েছে। সমাজে বিভিন্ন দাবি-দাওয়ার নামে রাস্তা ও মহাসড়ক অবরোধ বন্ধ করার যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। আইনশৃঙ্খলা বা ‘অর্ডার’ প্রতিষ্ঠিত না থাকলে নির্বাচন কমিশনকে সঠিক সহায়তা দেওয়া সম্ভব নয় বলেও জানান তিনি। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের আশ্বস্ত করে আইজিপি বলেন, পুলিশ বাহিনী এখন যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সম্পূর্ণ সক্ষম। তিনি নির্বাচন কমিশনের কাছে কঠোর পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে নিরবচ্ছিন্ন সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, আমাদের ওপর আস্থা রাখতে পারেন; সর্বশক্তি দিয়ে একটি সুন্দর ও সফল নির্বাচন উপহার দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনি অপরাধ দমনে ‘নির্বাচনি অনুসন্ধান কমিটি’র বিচারিক ক্ষমতার প্রশংসা করেন আইজিপি। তিনি বলেন, এই ক্ষমতা মাঠ পর্যায়ে স্বচ্ছতা বজায় রাখতে সহায়ক হবে। এই কমিটি শুধু পুলিশ নয় বরং প্রয়োজনে যে কোনো বাহিনীর সহায়তা গ্রহণের আইনি অধিকার রাখে বলেও জানান তিনি।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত


গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত


দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত


জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর