শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৯:০৮ পিএম, ২০২৫-১২-২৩
রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ ডিসেম্বর ২০২৫ খ্রি. রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ লাইন্সে আয়োজিত এ কল্যাণ সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব পিপিএম। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ইকবাল হোসাইন পিপিএম। কল্যাণ সভায় জেলার বিভিন্ন ইউনিট থেকে আগত সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ তাদের নানাবিধ সমস্যা, অভিজ্ঞতা ও মতামত পুলিশ সুপার মহোদয়ের নিকট উপস্থাপন করেন। পুলিশ সুপার মহোদয় অত্যন্ত মনোযোগসহকারে পুলিশ সদস্যদের বক্তব্য শোনেন এবং তাৎক্ষণিকভাবে কিছু সমস্যার সমাধান করেন। পাশাপাশি অন্যান্য সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সভায় পুলিশ সুপার মহোদয় পুলিশ সদস্যদের নৈতিক স্খলন রোধ, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা, পেশাগত দক্ষতা বৃদ্ধি, কর্তৃপক্ষের আদেশ-নির্দেশনা যথাযথভাবে পালন, নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতকরণ এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় বিগত মাসে দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জেলার বিভিন্ন ইউনিটের ১৪ জন অফিসার ও ফোর্সকে নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়। কল্যাণ সভায় রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited