বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

হাইপ তৈরি করে গুমের বিচারের দৃষ্টি অন্যদিকে সরানোর চেষ্টা : চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:২৮ পিএম, ২০২৫-১২-২৪

হাইপ তৈরি করে গুমের বিচারের দৃষ্টি অন্যদিকে সরানোর চেষ্টা : চিফ প্রসিকিউটর

হাইপ তৈরি করে গুমের বিচারের দৃষ্টি অন্যদিকে সরানোর চেষ্টা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে উত্তপ্ত বাক্যবিনিময় প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। চিফ প্রসিকিউটর বলেন, আমরা বারবার বলার চেষ্টা করেছি আদালতের পরিবেশ রক্ষা করতে হবে। কিন্তু আসামিপক্ষের আইনজীবী দাবি (ক্লেইম) করার চেষ্টা করেছিলেন যে তিনি একজন সিনিয়র আইনজীবী। অথচ আমরা রেকর্ড ঘেঁটে দেখলাম তিনি ২০২৫ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হয়েছেন। অথচ দাবি করছেন তিনি একজন সিনিয়র আইনজীবী। তাকে রেসপেক্ট (সম্মান) করতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনারস অ্যান্ড বার কাউন্সিল অর্ডার-১৯৭২-এ বলা আছে, যেটার মাধ্যমে আইনজীবীদের শৃঙ্খলা রক্ষা করা হয়। সেখানে আর্টিকেল ২৬-এ খুব পরিষ্কারভাবে বলা হয়েছে চিফ প্রসিকিউটর অ্যাটর্নি জেনারেলের পদ ধারণ করেন। তাকে সেই পদমর্যাদা দেওয়া হয়েছে। অ্যাটর্নি জেনারেল যখন কোনো আদালতে শুনানির জন্য দাঁড়াবেন, তখন কোনো আইনজীবী আর দাঁড়াতে পারবেন না। অর্থাৎ আমি যখন কোর্টে যুক্তিতর্কের জন্য দাঁড়াবো, সেখানে অন্য পক্ষের যত আইনজীবী থাকুক- সিনিয়র বা জুনিয়র হোক; আমি দাঁড়ানো থাকা অবস্থায় কোনো আইনজীবী কথা বলতে পারবেন না। এটাই হচ্ছে আইন। আমি বসে গেলে তখন তারা তাদের আর্গুমেন্ট বা যুক্তিতর্ক করতে পারবেন। কিন্তু তারা সেই ডিসেন্সিটা (শিষ্টাচার) রক্ষা করেননি। উল্টো গণমাধ্যমের সামনে অভিযোগ করেছেন তিনি সিনিয়র আইনজীবী। তাকে মর্যাদা দেওয়া হয়নি। এটা হচ্ছে এক ধরনের হাইপ তৈরি করে এ বিচারের দৃষ্টি অন্যদিকে সরানোর চেষ্টা চালানো। তাজুল ইসলাম বলেন, বাংলাদেশে হাজারও মানুষকে গুম করা হয়েছে। তাদের মধ্যে শত শত মানুষকে গুমপূর্বক হত্যা করে লাশ বিভিন্ন নদী-নালা, খাল-বিল, সাগরে, জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে। এমন কঠিন মামলার বিচার যখন হচ্ছে, আসামিরা তাদের বারবার তাদের পরিচয়... তারা যখন পুলিশ হিসেবে এই অপরাধটা করেছেন, র‍্যাবে থেকে করেছেন, সেই জিনিসটা ভুলে গিয়ে বারবার তারা বলার চেষ্টা করছেন আমরা সেনাবাহিনীর অফিসার। অথচ সেনাবাহিনীর বিচার এখানে হচ্ছে না। তারা যখন অপরাধগুলো করেছেন তারা কখনও সেনা কমান্ডের অধীনে ছিলেন না। সেনাবাহিনীর পোশাকে ছিলেন না। শৃঙ্খলার মধ্যে ছিলেন না। তারা ছিলেন পুলিশ সদস্য। অথচ এই সেনা পরিচয়কে বাইরে ব্যবহার করার মাধ্যমে তারা মামলাটাকে সেন্সেটাইজ করার চেষ্টা করেছেন। এটা অসৎ উদ্দেশ্যে করছেন আসামিপক্ষের এই আইনজীবীরা। উল্লেখ্য, আওয়ামী লীগের শাসনামলে টিএফআই সেলে গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশের পর সূচনা বক্তব্যের তারিখ ঘিরে বাদানুবাদের পরিবেশ সৃষ্টি হয়। একপর্যায়ে হস্তক্ষেপ করতে বাধ্য হন আদালত।

রিটেলেড নিউজ

অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত


বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত


নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক

নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক "জুলাই অনির্বাণ" আলোচনা সভা অনুষ্ঠিত 

আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত


হাইকোর্টের রুল জারি: বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়?

হাইকোর্টের রুল জারি: বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়?

নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত


জুলাইয়ের বিচারই অগ্রাধিকার, চলবে গুম-ক্রসফায়ারের মামলাও : চিফ প্রসিকিউটর

জুলাইয়ের বিচারই অগ্রাধিকার, চলবে গুম-ক্রসফায়ারের মামলাও : চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত


ক্যাম্পাসগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে : নাহিদ ইসলাম

ক্যাম্পাসগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে : নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, ‘শিক্ষা প্রতি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর