বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মানসম্মত শিক্ষা ও স্বনির্ভরতা অর্জনকে অগ্রাধিকার দিয়ে বাজেট প্রণয়নের নির্দেশ প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:২৫ পিএম, ২০২৫-১২-২৪

মানসম্মত শিক্ষা ও স্বনির্ভরতা অর্জনকে অগ্রাধিকার দিয়ে বাজেট প্রণয়নের নির্দেশ প্রধান উপদেষ্টার

মানসম্মত শিক্ষা, গ্রামীণ উন্নয়ন, যুবসমাজ ও নারীর ক্ষমতায়ন, স্থানীয় উৎপাদন ও স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে স্বনির্ভরতা জোরদারের লক্ষ্যে বাজেট প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া সংশোধিত বাজেট পর্যালোচনার সময় আজ বুধবার উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সংশোধিত বাজেট বিষয়ে দিকনির্দেশনা দিতে গিয়ে প্রধান উপদেষ্টা অপ্রয়োজনীয় বিদেশী ঋণ থেকে সরে এসে দেশীয় অর্থায়নে আরও বেশি প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেছেন। এতে বাংলাদেশকে আরও স্বনির্ভর করা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন। প্রেস সচিব জানান, শিক্ষা খাত, বিশেষ করে শিক্ষার মান উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা। অতীতে শিক্ষা প্রতিষ্ঠান সম্প্রসারণে জোর দেওয়া হলেও শিক্ষার মানের দ্রুত অবনতি ঘটেছে, বিশেষ করে আগের কর্তৃত্ববাদী সময়কালে। এই প্রেক্ষাপটে এখন শিক্ষার মান উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দেন অধ্যাপক ইউনূস। গ্রামীণ উন্নয়নের বিষয়টিও তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তিনি বলেছেন, চলতি বছর কৃষকেরা রেকর্ড পরিমাণ খাদ্যশস্য উৎপাদন করেছেন। তাদের জীবনমান উন্নয়নে বাজেটে আরও বেশি সুবিধা নিশ্চিত করা প্রয়োজন। যুবসমাজের প্রতিও বিশেষ গুরুত্ব আরোপ করেন অধ্যাপক ইউনূস। বৈঠকে তিনি বাংলাদেশকে ‘যুবসম্পদের খনি’ হিসেবে উল্লেখ করে বলেন, বাজেটের অগ্রাধিকার নির্ধারণে তরুণদের চাহিদা প্রতিফলিত হতে হবে। নারী ক্ষমতায়ন খাতেও বাজেট বরাদ্দ বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেন প্রধান উপদেষ্টা। তার মতে, নারীদের সার্বিক উন্নয়ন সরাসরি জাতীয় উন্নয়নের সঙ্গে সম্পর্কিত। এ ছাড়া শিল্পপণ্যসহ স্থানীয় উৎপাদন বাড়িয়ে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের ওপর গুরুত্ব দেন অধ্যাপক ইউনূস। একই সঙ্গে স্বাস্থ্য খাতে বাজেট সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত


গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত


দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত


জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর