বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

একটি সিটের জন্য দলকে বিলুপ্ত করে দিচ্ছে কতিপয় রাজনৈতিক দল : হাসনাত

নিজস্ব প্রতিবেদক    |    ০৬:৪৮ পিএম, ২০২৫-১২-২৪

একটি সিটের জন্য দলকে বিলুপ্ত করে দিচ্ছে কতিপয় রাজনৈতিক দল : হাসনাত

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘একটি সিটের জন্য কতিপয় রাজনৈতিক দল মিলে মার্কা বিক্রি করে নিজেদের রাজনৈতিক দলকে বিলুপ্ত করে দিচ্ছে। যারা দলকে বিক্রি করছে তারা দলের প্রতি অবিচার করছে।’ বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে ফেনীর কিং কমিউনিটি সেন্টারে গণতান্ত্রিক সংস্কার জোট ফেনী জেলা শাখার আয়োজনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র বিপ্লবী শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে শোক ও সংহতি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘জনগণের আশা-আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে তারা এসব করছেন। এর চেয়ে দুঃখজনক আর কী হতে পারে। চেয়েছিলাম ব্যালট বিপ্লব হবে, হতে যাচ্ছে বুলেট বিপ্লব। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিদেশে বসে ষড়যন্ত্র করা হচ্ছে। এ ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা জুলাইযোদ্ধারা সব সময় প্রস্তুত। গুলির মুখ থেকে আমরা ফিরিয়ে এসেছি, আমরা কখনো পিছপা হবো না।’  তিনি বলেন, ‘কিছু কিছু জেলায় বিএনপি প্রার্থীর সঙ্গে প্রশাসনের যে সখ্যতা দেখা যাচ্ছে। যদি এমন আঁতাত করে দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যান, তবে আপনাদের অবস্থা বেনজীর ও হারুনের মতো হবে। হাসনাত বলেন, ‘আগামী নির্বাচন ম্যানুপুলেট হলে তরুণ প্রজন্ম বসে থাকবে না। চাঁদাবাজদের অত্যাচারে দেশের মানুষের মধ্যে নাভিশ্বাস হয়ে উঠেছে। দেড় বছর ধরে ট্রেলার হয়েছে। নির্বাচনের পরে তাদের পূর্ণাঙ্গ পিকচার দেখাবে দেশবাসী। এ জন্য আগামীর ভোট হোক ন্যায়বিচারের পক্ষে অন্যায়ের বিপক্ষে, দুঃশাসনের বিরুদ্ধে। প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর উদ্দেশে এনসিপির এই নেতা বলেন, ‘বিগত সময়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে দলীয় ক্যাডারের ভূমিকায় দেখা গেছে। তারা রেফারির ভূমিকায় না থেকে খেলোয়াড়ের ভূমিকা পালন করেছেন। ইতিমধ্যে লটারির মাধ্যমে যারা বিভিন্ন জেলায় ডিসি, এসপি-ওসি নির্বাচিত হয়েছেন, তাদের ভূমিকা সন্তোষজনক নয়। প্রশাসন ও পুলিশকে বাংলাদেশমুখী হতে হবে। আপনাদের কোনো দল হওয়া উচিত নয়। প্রশাসনকে বলব, আপনারা নিরপেক্ষ ভূমিকা বজায় রাখুন।’ তিনি আরো বলেন, ‘হাদির জানাজায় লাখ লাখ জনতার উপস্থিতি প্রমাণ করে তিনি কতটা জনপ্রিয় ছিলেন। দেশ পুনর্গঠনে হাদীর চিন্তা-চেতনা আমাদের পথ অনেক দিন দেখাবে। যারা হাদিকে গিনিপিগ বলেছেন, তাদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। হাদিকে যারা অপ্রাসঙ্গিক মনে করেন, তাদের বিষয়ে সচেষ্ট হতে হবে। হাদি হত্যা মামলার কোনো দৃশ্যমান অগ্রগতি আমরা এখনো দেখতে পাইনি। হাদি হত্যায় যারা বিদেশে বসে পরিকল্পনা করেছিলেন, তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।’ ফেনী জেলার এবি পার্টির আহ্বায়ক মাস্টার আহছান উল্লাহর সভাপতিত্বে ও সদস্যসচিব অধ্যাপক ফজলুল হকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভুঁইয়া, এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত, এবি পার্টির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, ফেনী জেলা এনসিপির আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত। এ ছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরের আহ্বায়ক মিয়া মোহাম্মদ তৌহিদ, এবি স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক কেফায়েত হোসেন তানভীর, এনসিপির ফেনী জেলা সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ মানিক প্রমুখ।

রিটেলেড নিউজ

দেশে ফেরার নাটকে ১৩ বার ফেল করেছেন শেখ হাসিনা: ডা. শফিকুর রহমান

দেশে ফেরার নাটকে ১৩ বার ফেল করেছেন শেখ হাসিনা: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া তৎকালীন প্রধা...বিস্তারিত


মাঠের রাজনীতিতে সক্রিয় হচ্ছে ইসলামি দলগুলোর নারী শাখা

মাঠের রাজনীতিতে সক্রিয় হচ্ছে ইসলামি দলগুলোর নারী শাখা

নিজস্ব প্রতিবেদক : দেশের রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছে ইসলামি দলগুলোর নারী বিভাগ। জোটবদ্ধভাবে মাঠের আন্দোলন ও নির্বাচ...বিস্তারিত


পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয় পর্যবেক্ষণ করছে জামায়াত : শফিকুর রহমান

পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয় পর্যবেক্ষণ করছে জামায়াত : শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক : ভারত থেকে পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয়গুলো জামায়াতে ইসলামী পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন দ...বিস্তারিত


জুলাই বিপ্লব এখনো জীবিত, ম্যান্ডেট নির্যাতনের লাইসেন্স নয়: জামায়াত আমির

জুলাই বিপ্লব এখনো জীবিত, ম্যান্ডেট নির্যাতনের লাইসেন্স নয়: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাম্প্রতিক নির্বাচনের পর ভিন্নমতাবলম্বী ও স্বতন্...বিস্তারিত


ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : মির্জা ফখরুল

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আল...বিস্তারিত


গুলিস্তানে গেলে পকেটে ফোন-মানিব্যাগ থাকে না : নাসীরুদ্দীন পাটওয়ারী

গুলিস্তানে গেলে পকেটে ফোন-মানিব্যাগ থাকে না : নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক এবং ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর