শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৭:৩৩ পিএম, ২০২৫-১২-২৪
আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার আমতলী-কুয়াকাটা-ঢাকা মহাসড়কে নৌবাহিনীর নেতৃত্বে যৌথ চেকপোস্ট পরিচালনা করা হয়েছে। আজ ২৪শে ডিসেম্বর সকাল ৯টা থেকে এগারোটা পর্যন্ত এ চেকপোস্ট চালানো হয়। উপজেলার সৈকত ফিলিং স্টেশন সংলগ্ন ছুরিকাটা এলাকায় প্রধান সড়কে লেঃ মোঃ শাহরিয়ার হোসেন রাফি এর নেতৃত্বে ১১ সদস্য বিশিষ্ট নৌবাহিনীর ১টি সেকশন,আমতলী থানা পুলিশের ৩ জন সদস্যসহ একটি যৌথবাহিনীর চেকপোষ্টে বরগুনার আমতলীর সাধারণ জনগণের জানমালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। চেকপোস্ট চলাকালীন বাস, ট্রাক, প্রাইভেট কার, সিএনজি, মহেন্দ্রা, মাইক্রো ও মোটর সাইকেলের হেলমেট, কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও সন্দেহভাজন ব্যক্তিবর্গকে তল্লাশি করা হয়। চেকপোস্টে মোটরসাইকেল সহ বেশ কিছু যানবাহন চালকের ড্রাইভিং লাইসেন্স, হেলমেট এবং যানবাহনের রেজিস্ট্রেশন না থাকায় আটক করে জরিমানা করা হয়। মহাসড়কে প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেল এবং সিএনজি থামিয়ে চালানো হয় তল্লাশি।এ সময়ে মোটর সাইকেল ১০৭ টি,সিএনজি ১৩ টি,ট্রাক ৯টি,৪প্রাইভেট কার ৯টি,বাস ১৫টি,মাইক্রো ১০টি তল্লাশি করা হয়। তল্লাশিকালে হেলমেট, ড্রাইভিং লাইসেন্স এবং রেজিস্ট্রেশন না থাকায় ৬টি মামলা করা হয়। এসকল মামলায় ১৯৫০০/ (উনিশ হাজার পাঁচশত) টাকা জরিমানা করা হয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited