শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৭:৩৮ পিএম, ২০২৫-১২-২৪
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ-০৩ (সদর) সংসদীয় আসনে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যক্রম চলমান রয়েছে। সিভিল জজ মো. মেহেদী হাসানের নেতৃত্বে সদর উপজেলায় এই অনুসন্ধান কার্যক্রম পরিচালিত হচ্ছে। কার্যক্রমের অংশ হিসেবে সংশ্লিষ্ট থানা, নির্বাচন অফিস ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নির্বাচনী আচরণবিধি সম্পর্কে মাঠপর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সদর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় দেয়াললিখন ও পোস্টার অপসারণসহ আইনবহির্ভূত নির্বাচনী কার্যক্রম নিয়ন্ত্রণে রাখতে উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রথম শ্রেণির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সামারি ট্রায়ালের বিষয়ে প্রাথমিকভাবে জনসাধারণকে অবহিত ও সচেতন করার কাজও চলমান রয়েছে। এছাড়াও নির্বাচনি অপরাধ সংক্রান্ত যেকোনো অভিযোগ গ্রহণের জন্য জেলা জজ আদালতে অভিযোগ বাক্স স্থাপন করা হয়েছে। প্রার্থীরা জেলা নির্বাচন কর্মকর্তার মাধ্যমে নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে পারবেন অথবা সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আইনানুগভাবে সম্পন্ন করতে বিচারিক ও প্রশাসনিক তৎপরতা আরও জোরদার করা হবে বলে জানানো হয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় 'ময়মনসিংহ জেলার গ্রামীণ অবকাঠামো...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ৫ আগস্ট স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন ...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকটের অভিযোগ, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো : সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উদ্যোগে জুলাই গণঅ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে গণমাধ্যমকর্মীদের সাথে সুশীল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ততা বৃদ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের চরকাটগিরাই এলাকায় অবস্থ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited