বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, নিহত ১, ৫ সদস্যের তদন্ত কমিটি

মোঃ জহির উদ্দিন, কক্সবাজার :    |    ০১:৫৬ পিএম, ২০২৫-১২-২৭

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, নিহত ১, ৫ সদস্যের তদন্ত কমিটি

কক্সবাজারে সেন্টমার্টিনগামী ‘দ্য আটলান্টিক ক্রুজ’ নামে একটি পর্যটকবাহী জাহাজে ভয়াবহ আগুনের ঘটনায় এক কর্মচারী নিহত হয়েছেন। অল্পের জন্য রক্ষা পেয়েছেন ঘাটে অপেক্ষারত ১৯৩ জন পর্যটক। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৭টার দিকে যাত্রী ওঠানোর সময় জাহাজটি নুনিয়াছড়া ঘাটে ভেড়ানোর মুহূর্তে ইঞ্জিনরুমে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও কোস্টগার্ড আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে জাহাজের একটি কক্ষ থেকে দগ্ধ অবস্থায় কর্মচারী নুর কামালের (৩৫) মরদেহ পাওয়া যায়। আগুন লাগার সময় তিনি ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে। নিহত নুর কামালের বাড়ি টেকনাফ উপজেলার হ্নীলা এলাকায়। সি ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, যাত্রীরা জাহাজে ওঠার আগেই আগুনের ঘটনা ঘটে। যাত্রীদের একটি অংশকে অন্য জাহাজে করে সেন্টমার্টিনে পাঠানো হয়েছে। বাকিরা আগামীকাল যাত্রা করবেন। আটলান্টিক জাহাজের কর্মকর্তা মোহাম্মদ ইসমাঈল জানান, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত নুর কামাল রাতে ডিউটি শেষে ঘুমিয়েছিলেন।

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুনের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি
কক্সবাজারে সেন্ট মার্টিনগামী জাহাজ ‘দ্যা আটলান্টিক ক্রুজ’ এ অগ্নিকাণ্ডের ঘটনায় কারণ অনুসন্ধানে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান। তিনি বলেন, ‘জাহাজে আগুন লাগার কারণ খতিয়ে দেখতে তাৎক্ষণিকভাবে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্ত কমিটি প্রতিবেদন দিলে বিস্তারিত জানা যাবে। বিকেলে জাহাজ মালিকদের সঙ্গে প্রশাসনের জরুরি সভা অনুষ্ঠিত হবে।’ সকাল ৭টার দিকে যাত্রী পরিবহনের প্রস্তুতিকালে জাহাজটিতে হঠাৎ আগুন লাগে, এ ঘটনায় জাহাজের এক কর্মচারী নিহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও কোস্টগার্ড আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে, প্রায় চার ঘণ্টা পর ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও জাহাজের বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহত নুর কামাল জাহাজে কর্মচারী ছিলেন, অগ্নিকাণ্ডের সময় একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে। কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বলেন, উদ্ধারকৃত মরদেহ সম্পূর্ণ পুড়ে গেছে। আর কেউ আছেন কিনা খোঁজা হচ্ছে, আগুন লাগার কারণ এখনো নিশ্চিত বলা যাচ্ছে না। সি ক্রুজ ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর ঢাকা পোস্টকে বলেন, ১৯৪ জন যাত্রীদের একটি অংশকে অন্য জাহাজে করে ধারণ ক্ষমতা অনুপাতে সেন্ট মার্টিনে পাঠানো হয়েছে। বাকিরা আগামীকাল যাবেন। গত ১ ডিসেম্বর থেকে কক্সবাজার-সেন্টমার্টিন নৌরুটে প্রতিদিনই চলাচল করছে পর্যটকবাহী ৭টি জাহাজ।

রিটেলেড নিউজ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

কামারখন্দে মফিজ উদ্দিন তালুকদার স্মৃতি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন সাবেক এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে সিরাজগঞ্জে আন্দোলন সংগ্রাম হয়েছে : এমপি রুমানা মাহমুদ

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

নৌযান শুমারি বিষয়ে রাঙামাটিতে অবহিতকরণ সভা

মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : ‎সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন

আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর