বাংলাদেশ   বুধবার, ৪ নভেম্বর ২০২৬  

শিরোনাম

শীতের ছোঁয়া সবজির বাজারে, বাড়তি দামেই মাছ

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৫:২২ পিএম, ২০২৫-১২-২৭

শীতের ছোঁয়া সবজির বাজারে, বাড়তি দামেই মাছ

দীর্ঘ সময় ধরে উত্তাপে থাকা সবজির দাম বাজারে কমতে শুরু করেছে, শীতের ছোঁয়া লেগেছে সবজির বাজারে। বাজারে এখন বেশিরভাগ সবজি ৪০ থেকে ৬০ টাকার মধ্যে। তবে দুই একটি সবজির দাম ৬০ থেকে ৮০ টাকার ঘরে। অন্যদিকে আগের মতোই বাড়তি দামই যাচ্ছে মাছের। (শুক্রবার) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে। আজকের বাজারে প্রতিপিস ফুলকপি (মাঝারি) বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকায়, বাঁধাকপি (মাঝারি) প্রতি পিস ৩০ টাকা, বেগুন প্রতি কেজি ৬০ টাকা, পেঁপে প্রতি কেজি ৩০ টাকা, পেঁয়াজের ফুল প্রতি মুঠা ১৫ টাকা, জালি প্রতি পিস ৫০ টাকা, ঝিঙ্গা প্রতি কেজি ৫০ টাকা, বরবটি প্রতি কেজি ৮০ টাকা, মুলা প্রতি কেজি ৪০ টাকা, শালগম প্রতি কেজি ৪০ টাকা, খিড়া প্রতি কেজি ৫০ টাকা, শিম প্রতি কেজি ৫০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৪০ টাকা, টমেটো প্রতি কেজি ৮০ টাকা, গাজর প্রতি কেজি ৫০ টাকা, কাঁচা টমেটো প্রতি কেজি ৪০ টাকা, লাউ প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকা, আলু প্রতি কেজি ২০ টাকা এবং কাঁচা মরিচ প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া আজকের বাজারে প্রতি কেজি তেলাপিয়া মাছ আকার ভেদে ২২০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। পাবদা প্রতি কেজি ৩০০ থেকে ৩৫০ টাকায়, রুই মাছ (মাঝারি) প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৫০ টাকায়, কই মাছ প্রতি কেজি ২৫০ থেকে ২৮০ টাকা, প্রতি কেজি চাষের শিং মাছ ৪০০ থেকে ৪৫০ টাকা, বড় চিংড়ি প্রতি কেজি ৮০০ থেকে ১০০০ টাকা, পাঙাস প্রতি কেজি ১৭০ থেকে ২০০ টাকা, শোল প্রতি কেজি ৮০০ টাকা,  টেংড়া প্রতি কেজি ৫০০ থেকে ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া ব্রয়লার প্রতি কেজি ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে, সোনালী প্রতি কেজি ২৮০ টাকা, লেয়ার প্রতি কেজি ৩০০ টাকা, দেশি মুরগি প্রতি কেজি ৬০০ থেকে ৬৫০ টাকা, গরুর মাংস প্রতি কেজি ৭৫০ টাকা এবং খাসির মাংস প্রতি কেজি ১১০০ টাকায় বিক্রি হচ্ছে। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর রামপুরা বাজারে বাজার করতে এসেছেন বেসরকারি চাকরিজীবী আব্দুস সাত্তার। তিনি বলেন, দীর্ঘদিন ধরে সবজির দাম খুবই বাড়তি ছিল। সেই তুলনায় এখন সবজির দাম কিছুটা কমেছে। শীতের সময় হিসেবে আরও কমা উচিত ছিল সবজির দাম। সারা বছর তো বাড়তি দামে এসব কিনে খেলাম, কিন্তু সবজির ভরপুর মৌসুম এই শীতে সবজির দাম গ্রামগঞ্জে একেবারেই কম। সেই তুলনায় ঢাকায় আরেকটু দাম কমলে বেশি ভালো হতো। তবে আগে যে সবজির উচ্চ মূল্য সেটি কিছুটা কমে এখন শীতের ছোঁয়া লেগেছে সবজির বাজারে। মালিবাগ বাজারের আরেক ক্রেতা মাসুদুর রহমান বলেন, বাজারে সবকিছুর দাম উঠানামা করে। মাছের দাম কখনোই কমতে দেখলাম না। সব সময় বাড়তি দামে আমাদের মাছ কিনতে হয়। সাধারণত পাঙ্গাস, চাষের কই, তেলাপিয়া মাছ ছাড়া অন্য সব ধরনের মাছের দাম বাড়তি থাকে। আমাদের মতো মানুষষদের জন্য অতিরিক্ত দামের কারণে ভালো মাছ কিনে খাওয়ায় মুশকিল। একই বাজারের মাছ বিক্রেতা শহিদুল ইসলাম বলেন, কিছু কিছু মাছের দাম কমের মধ্যেই রয়েছে, কিন্তু বেশ কিছু মাছের দাম আগের মতোই রয়েছে। এর মূল কারণ হচ্ছে মাছের খাবারের দাম বেড়ে যাওয়ার পর থেকে, বাজারে মাছ বেশি দামে বিক্রি হচ্ছে।  সবজির দামের বিষয়ে মগবাজারের সবজি বিক্রেতা আফজাল খন্দকার বলেন, এখন বেশিরভাগ সবজি খুবই কম দামে বিক্রি হচ্ছে। শীত মৌসুম হওয়ার কারণে সবজির ভরপুর সরবরাহ আছে বাজারে। সে কারণে বাজারের সব ধরনের সবজির দাম বর্তমানে কম যাচ্ছে। এর চেয়েও হয়তো কম দাম থাকতো, কিন্তু এসব ফসল বা চারা যখন ক্ষেতে ছিল তখন টানা কয়েকদিনের বৃষ্টির কারণে এসব ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকের যদি এমন ক্ষতি না হতো, তাহলে ফলন আরও বেশি হতো তখন বাজারে এর চেয়েও কম দামে সবজি বিক্রি হতো।

রিটেলেড নিউজ

নতুন রূপে নগদ অ্যাপ, অবারিত হবে সম্ভাবনার দুয়ার

নতুন রূপে নগদ অ্যাপ, অবারিত হবে সম্ভাবনার দুয়ার

নিজস্ব প্রতিবেদক : গ্রাহকদের ডিজিটাল আর্থিক লেনদেনকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে নতুন অ্যাপ চালু করেছে ডাক বিভাগের ম...বিস্তারিত


নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণের লক্ষ্যে দেশব্যাপী উদ্যোক্তা উন্নয়ন ও গ্রিন ব্যাংকিং প্রশিক্ষণ আয়োজন করেছে এনসিসি ব্যাংক

নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণের লক্ষ্যে দেশব্যাপী উদ্যোক্তা উন্নয়ন ও গ্রিন ব্যাংকিং প্রশিক্ষণ আয়োজন করেছে এনসিসি ব্যাংক

আমাদের বাংলা ডেস্ক : : নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন, আর্থিক অন্তর্ভুক্তি এবং টেকসই ব্যবসায়িক কার্যক্রমে উৎসাহ...বিস্তারিত


বিশ্ববাজারে পোশাক রফতানিতে উচ্চমূল্যের পণ্যে পিছিয়ে বাংলাদেশ

বিশ্ববাজারে পোশাক রফতানিতে উচ্চমূল্যের পণ্যে পিছিয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের তৈরি পোশাক রফতানি খাতের বড় অংশজুড়েই রয়েছে মৌলিক বা ‘বেসিক’ পণ্য। টি-শার্ট, প্যান্ট, à...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


মূল্যস্ফীতি রোধে সরকারি ব্যয়ে কৃচ্ছসাধনের পরিপত্র জারি

মূল্যস্ফীতি রোধে সরকারি ব্যয়ে কৃচ্ছসাধনের পরিপত্র জারি

আমাদের বাংলা ডেস্ক : : ব্যয় কমানোর লক্ষ্যে নতুন গাড়ি কেনা, সরকারি কর্মকর্তাদের গাড়ি ঋণ বিতরণ, থোক বরাদ্দ থেকে ব্যয় বন্ধসহ...বিস্তারিত


সৌহার্দ্য, শৃঙ্খলা ও জবাবদিহিমূলক কর্মসংস্কৃতি গড়ার আহ্বান বাণিজ্য সচিবের

সৌহার্দ্য, শৃঙ্খলা ও জবাবদিহিমূলক কর্মসংস্কৃতি গড়ার আহ্বান বাণিজ্য সচিবের

আমাদের বাংলা ডেস্ক : : বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ à¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর