বাংলাদেশ   বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬  

শিরোনাম

পোশাক শিল্পে ২ লাখ শ্রমিক কর্মসংস্থান হারিয়েছে : বিটিএমএ সভাপতি

নিজস্ব প্রতিবেদক    |    ০৩:১২ পিএম, ২০২৫-১২-২৮

পোশাক শিল্পে ২ লাখ শ্রমিক কর্মসংস্থান হারিয়েছে : বিটিএমএ সভাপতি

দেশে গত ১৫ থেকে ২০ মাসে অন্তত ৫০টি টেক্সটাইল মিল (কারখানা) বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল। তিনি বলেন, এই কারখানাগুলো পুনরায় চালু করাও খুব কঠিন কাজ। সরকারের এখানে কোনো নজরদারি দেখতে পাইনি। অথচ মিলগুলো বন্ধ হওয়ায় দুই লাখ শ্রমিকের কর্মসংস্থান হারিয়ে গেছে। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশান ক্লাবে বিটিএমএ আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি এসব কথা জানান।  স্পিনিং সেক্টরে দীর্ঘদিন যাবত বিদ্যমান নানাবিধ সমস্যা এবং তা উত্তরণের লক্ষ্যে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ এবং এই সংক্রা বিটিএমএর দাবি তুলে ধরার লক্ষ্যে বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল জানান, এখন ব্যবসায় সংকট, অর্থনীতিতে সংকট, রাজনীতিতে সংকট। এমন পরিস্থিতিতে ভারতের সুতা বাংলাদেশে ডাম্পিং হচ্ছে ৩০ সেন্ট কম মূল্য হ্রাস করে। এতে এরইমধ্যে ৫০টি মিল বন্ধ হয়ে গেছে। এই কারখানাগুলোতে বিনিয়োগের পরিমাণ ৫০০ থেকে ৭০০ কোটি টাকার কম নয়। অথচ ভারত থেকে কম মূল্যে সুতা আমদানি বেড়েছে ১৩৭ শতাংশ। অন্যদিকে দেশের সুতা উৎপাদক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, আমার পাঁচটা ফ্যাক্টরির মধ্যে একটি বন্ধ হয়ে গেছে। এখন আমার নেক্সট প্ল্যান হচ্ছে পরেরটা কীভাবে বন্ধ করবো? কারণ বন্ধ করাও অনেক কঠিন। ব্যাংকের টাকা পয়সা বুঝিয়ে দিয়ে তারপর বন্ধ করতে হয়। যদি বিটিএমএর সভাপতি হিসেবে আমার ফ্যাক্টরি বন্ধ হয়, তাহলে আপনাদের একটু আলোকপাত করা উচিত। আর এভাবে যদি ৬ মাস চলতে থাকে দেখা যাবে যে টেক্সটাইলবিহীন বিটিএমএর সভাপতি হয়ে গেছি। এটাই আপনারা দেখবেন হয়ত আগামী দিনে। স্পিনিং মিলকে বাঁচাতে ৭২ ঘণ্টার মধ্যে নীতি সহায়তা চেয়ে শওকত আজিজ রাসেল বলেন, ভারত একটি পলিসি করে মাত্র তিন ঘণ্টায়। কিন্তু, আমাদের বছর পার হয়ে গেলে পলিসি হয় না। এই সেক্টরকে বাঁচাতে ৭২ ঘণ্টার মধ্যে একটা সিদ্ধান্ত আসা উচিত বলে মনে করছি।

রিটেলেড নিউজ

নতুন রূপে নগদ অ্যাপ, অবারিত হবে সম্ভাবনার দুয়ার

নতুন রূপে নগদ অ্যাপ, অবারিত হবে সম্ভাবনার দুয়ার

নিজস্ব প্রতিবেদক : গ্রাহকদের ডিজিটাল আর্থিক লেনদেনকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে নতুন অ্যাপ চালু করেছে ডাক বিভাগের ম...বিস্তারিত


নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণের লক্ষ্যে দেশব্যাপী উদ্যোক্তা উন্নয়ন ও গ্রিন ব্যাংকিং প্রশিক্ষণ আয়োজন করেছে এনসিসি ব্যাংক

নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণের লক্ষ্যে দেশব্যাপী উদ্যোক্তা উন্নয়ন ও গ্রিন ব্যাংকিং প্রশিক্ষণ আয়োজন করেছে এনসিসি ব্যাংক

আমাদের বাংলা ডেস্ক : : নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন, আর্থিক অন্তর্ভুক্তি এবং টেকসই ব্যবসায়িক কার্যক্রমে উৎসাহ...বিস্তারিত


বিশ্ববাজারে পোশাক রফতানিতে উচ্চমূল্যের পণ্যে পিছিয়ে বাংলাদেশ

বিশ্ববাজারে পোশাক রফতানিতে উচ্চমূল্যের পণ্যে পিছিয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের তৈরি পোশাক রফতানি খাতের বড় অংশজুড়েই রয়েছে মৌলিক বা ‘বেসিক’ পণ্য। টি-শার্ট, প্যান্ট, à...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


মূল্যস্ফীতি রোধে সরকারি ব্যয়ে কৃচ্ছসাধনের পরিপত্র জারি

মূল্যস্ফীতি রোধে সরকারি ব্যয়ে কৃচ্ছসাধনের পরিপত্র জারি

আমাদের বাংলা ডেস্ক : : ব্যয় কমানোর লক্ষ্যে নতুন গাড়ি কেনা, সরকারি কর্মকর্তাদের গাড়ি ঋণ বিতরণ, থোক বরাদ্দ থেকে ব্যয় বন্ধসহ...বিস্তারিত


সৌহার্দ্য, শৃঙ্খলা ও জবাবদিহিমূলক কর্মসংস্কৃতি গড়ার আহ্বান বাণিজ্য সচিবের

সৌহার্দ্য, শৃঙ্খলা ও জবাবদিহিমূলক কর্মসংস্কৃতি গড়ার আহ্বান বাণিজ্য সচিবের

আমাদের বাংলা ডেস্ক : : বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ à¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর