বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোক, মাগফিরাত কামনায় দোয়া

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:২৮ পিএম, ২০২৫-১২-৩০

খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোক, মাগফিরাত কামনায় দোয়া

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে তার মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার পর রাজধানী ঢাকাসহ জেলায় জেলায় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে। বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কোরআন খতম, দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। 
বগুড়া : বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী জনপদে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক ভিটা ও বেগম খালেদা জিয়ার শশুরবাড়ি হওয়ায় এলাকাজুড়ে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। সকাল ৬টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে গাবতলীসহ আশপাশের এলাকায় শোকাহত মানুষের ঢল নামে। জেলা বিএনপির কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, আজ আমরা গণতন্ত্রের মাকে হারালাম, আমাদের অভিভাবককে হারালাম। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ঐক্যের এক প্রতীককে হারালাম।
নশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জোবাইদুর রহমান গামা বলেন, বেগম খালেদা জিয়াকে নিয়ে আমরা বগুড়াবাসী সব সময় গর্ববোধ করতাম। বগুড়ায় তার শ্বশুর বাড়ি- এই পরিচয় আমাদের রাজনৈতিক অঙ্গনে একটি আলাদা মর্যাদা এনে দিয়েছিল। তার মৃত্যুতে যেন সেই অধ্যায়ের সমাপ্তি ঘটল।
পিরোজপুর : বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পিরোজপুরে শোকের ছায়া নেমে এসেছে। সকাল থেকেই জেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা জেলা বিএনপির কার্যালয়ে জড়ো হন। বেলা সাড়ে ১১টায় জেলা কার্যালয়ে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীদের চোখে অশ্রু দেখা যায়।
জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, আমরা আজ অভিভাবকহারা। শুধু আমরা না, পুরো জাতি অভিভাবক হারা হয়ে গেছে। জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত বলেন, পুরো জাতি আজ শোকাহত। তার জীবনের আদর্শ যেন আমরা দলের নগণ্য কর্মী হিসেবে গ্রহণ করতে পারি। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ছারছীনা শরীফের পীর ও জমইয়াতে হিযবুল্লাহর আমির আলহাজ্ব মাওলানা মুফতী শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন। শোকবার্তায় তিনি খালেদা জিয়াকে একজন আপসহীন ও দৃঢ়চেতা নেত্রী হিসেবে উল্লেখ করেন। তার নির্দেশে দেশের তিন হাজারের বেশি দ্বীনিয়া মাদ্রাসায় কোরআন খতম ও খতমে তাহলীল অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সিরাজগঞ্জ জেলাজুড়ে শোকের আবহ বিরাজ করছে। মঙ্গলবার সকালে মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার পর জেলা বিএনপি কার্যালয়ে নেতাকর্মীদের ভিড় জমে। দলীয় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন এবং কোরআন খতমের আয়োজন করা হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, আপসহীন নেত্রীকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত। আমাদের মনের অবস্থা ভালো নেই
ময়মনসিংহ: ময়মনসিংহে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরীর নতুন বাজারস্থ বিএনপি কার্যালয়ে এ আয়োজন করা হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, তিনি বাংলাদেশের নেত্রী। দেশ ও জাতির ক্রান্তিলগ্নে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। সন্তান হারিয়ে নিজের জীবনবাজী রেখে দেশ ও জাতির জন‍্য কাজ করে গেছেন
ভোলা: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভোলায় জেলা বিএনপির উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মাদ্রাসা শিক্ষার্থীরা জেলা বিএনপি কার্যালয়ে কোরআন খতম করেন।
জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর বলেন, আমাদের সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন দেশনেত্রী এবং গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দেশ ও দেশের মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছেন
ব্রাহ্মণবাড়িয়া: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি শোকসভা, কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। মঙ্গলবার সকালে পুনিয়াউট এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন।
জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন নেত্রী। গণতন্ত্রের সংকটময় মুহূর্তগুলোতে তিনি নিঃস্বার্থভাবে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন। তার বিদায় জাতীয় রাজনীতিতে এক অপূরণীয় ক্ষতি। 
রাজশাহী: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজশাহীজুড়ে শোকের আবহ বিরাজ করছে। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর মহানগর বিএনপির কার্যালয়ে নেতাকর্মীরা জড়ো হন। মঙ্গলবার দুপুরে দলীয় কার্যালয়ে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া বিসিক এলাকায় রাজশাহী-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলনের উদ্যোগে পৃথক দোয়া আয়োজন করা হয়। মাদরাসা শিক্ষার্থীরা কোরআন খতম করেন।
নেতাকর্মীরা বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে দেশ এক অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে।
ঝিনাইদহ: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঝিনাইদহ জেলাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। জেলা ও উপজেলা পর্যায়ে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন এবং দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়।
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ বলেন, আপসহীন এই নেত্রীর শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি একজন অভিভাবক ও রাষ্ট্রনায়ককে হারিয়েছে। তার আদর্শ ও অবদান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

রিটেলেড নিউজ

ভালুকায় গ্রামীণ অবকাঠামো নির্মাণ অনুমোদন

ভালুকায় গ্রামীণ অবকাঠামো নির্মাণ অনুমোদন

আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় 'ময়মনসিংহ জেলার গ্রামীণ অবকাঠামো...বিস্তারিত


স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ভালুকায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ভালুকায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আমাদের বাংলা ডেস্ক : : মাহমুদুর রহমান মাসুদ, ভালুকা প্রতিনিধি: ৫ আগস্ট স্বৈরাচার পতন দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন ...বিস্তারিত


রাঙামাটি কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকট, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্তাব

রাঙামাটি কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকট, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্তাব

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির কেন্দ্রীয় কবরস্থানে জায়গা সংকটের অভিযোগ, সম্প্রসারণ ও রিটেইনিং ওয়াল নির্মাণের প্রস্ত...বিস্তারিত


সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে দ্বীনী শিক্ষার্থী ও আলেম ওলামার ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে দ্বীনী শিক্ষার্থী ও আলেম ওলামার ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো : সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উদ্যোগে  জুলাই গণঅ...বিস্তারিত


গ্রামীণ জনপদের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান। 

গ্রামীণ জনপদের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান। 

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি :​ রাজশাহীতে গণমাধ্যমকর্মীদের সাথে সুশীল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ততা বৃদ...বিস্তারিত


কুড়িগ্রামের নুনখাওয়ায় চরকাইগিরাই দারুন নাজাত নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষা ও হিফজ কার্যক্রমে সাফল্য

কুড়িগ্রামের নুনখাওয়ায় চরকাইগিরাই দারুন নাজাত নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষা ও হিফজ কার্যক্রমে সাফল্য

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের চরকাটগিরাই এলাকায় অবস্থ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর