শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:৫৩ পিএম, ২০২৫-১২-৩০
দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদে বাংলাদেশ আজ শোকে স্তব্ধ। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জাতীয় নেত্রী ও দেশের শীর্ষ অভিভাবক ছিলেন। প্রিয় নেত্রীর এমন মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শোকে স্তব্ধ হয়ে পড়ে গোটা দেশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে সারাদেশ ও বিশ্বের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ প্রতিক্রিয়া ব্যক্ত করে গভীর শোক প্রকাশ করছেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘বেগম খালেদা জিয়া-পরম শ্রদ্ধা ও ভালোবাসার অনন্য নাম। কোটি কোটি মানুষকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আপসহীন নেত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। আমি ও আমার পরিবারের পক্ষ থেকে এই মহীয়সী নারীর আত্মার মাগফেরাত কামনা করছি।’
ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ তার ফেসবুক পোস্টে বলেন, ‘বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ খালেদা জিয়া, মঙ্গলবার সকালে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর আত্মার শান্তি কামনা করি।’
লাখ লাখ মানুষ শোক ও শ্রদ্ধা প্রকাশ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার দীর্ঘ সংগ্রামের পথ এবং আত্মত্যাগের কথা তুলে ধরছেন অনেকেই।
সাংবাদিক এম মোশাররফ হোসাইন লিখেছেন, ‘খালেদা জিয়াকে কারাগারে রেখে যারা ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, তাদের উপর আল্লাহর লা'নত বর্ষিত হোক।’
সাংস্কৃতিক কর্মী মধুসূদন মিহির চক্রবর্তী লিখেছেন, ‘সবে কিশোর থেকে যুবক হয়ে ওঠার সময় দেখেছিলাম বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম জিয়াকে। বাংলাদেশে নারীর ক্ষমতায়নের প্রতীক হয়ে তিনি মানুষের হৃদয়ে রাজত্ব করবেন, চিরকাল। তাঁর অনন্ত লোকের যাত্রা শান্তিময় হোক। শোক ও শ্রদ্ধা জানাই।'
বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের মাঝে বিরাজ করছে গভীর শোকের ছায়া। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়, এভারকেয়ার হাসপাতাল এলাকা, গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয় এলাকায় অগণিত নেতা-কর্মীকে আহাজারি করতে দেখা গেছে।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্ব নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে বার্তা দিয়েছেন।
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, ‘শিক্ষা প্রতি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited