বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

হান্নান মাসউদের মনোনয়ন বৈধ, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৬:৩৯ পিএম, ২০২৬-০১-০৩

হান্নান মাসউদের মনোনয়ন বৈধ, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম-মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন।
আবদুল হান্নান মাসউদ নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে এনসিপির ‘শাপলা কলি’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মো. মাহবুবের রহমান শামীমসহ মোট ১১ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
মনোনয়ন যাচাই-বাছাইয়ে নির্বাচন কমিশনের নিবন্ধন না থাকায় রুহুল আমিন হাওলাদার মনোনীত জাতীয় পার্টির (জাপা) প্রার্থী নাসিম উদ্দিন মো. বায়েজিদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। তবে জাপার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের মনোনীত প্রার্থী এ টি এম নাবী উল্যাহর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনে মোট ৬২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে ৪৭ জন দলীয় এবং ১৫ জন স্বতন্ত্র প্রার্থী।
জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, নোয়াখালী-৬ আসনে বিএনপি, জামায়াত, এনসিপি, জাতীয় পার্টি ও এলডিপিসহ মোট ১১ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। বিভিন্ন কারণে তিনজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
এদিকে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে হান্নান মাসউদ বলেন, হাতিয়া একটি বিচ্ছিন্ন ও অত্যন্ত দুর্গম দ্বীপাঞ্চল। এখানে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিয়েও আমরা উদ্বিগ্ন। নির্বাচনের আগে চিরুনি অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র উদ্ধার না করলে এর প্রভাব নির্বাচনে পড়তে পারে।
তিনি আরও বলেন, পলাতক স্বৈরাচারদের দোসর হিসেবে জাতীয় পার্টি বিগত তিনটি সংসদ নির্বাচনে অংশ নিয়ে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে। অভ্যুত্থান-পরবর্তী সময়ে এসব দোসরদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানিয়ে আসছি। আশা করি নির্বাচন কমিশন এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে।
তবে নির্বাচনের পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম। তিনি বলেন, হাতিয়া নিয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। নোয়াখালীতে নির্বাচন পরিবেশ নিয়েও কোনো প্রশ্ন আসেনি। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত


গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত


দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত


জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর