শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:১৬ পিএম, ২০২৬-০১-০৫
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বিভিন্ন প্রকল্পে কাজ শেষ না করেই বিল উত্তোলনসহ অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (৪ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয় থেকে ওই এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয় বলে জনসংযোগ দপ্তর নিশ্চিত করেছে। দুদক জানায়, অভিযানকালে রিটেনশন মানি, সফট ওপেনিং, আমদানি করা মালামাল, প্রকৌশলীদের আবাসন এবং প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত কাগজপত্র বিশ্লেষণ শেষে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে। রোববার চাঁদপুর জেলার মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানকালে হয়রানি ও নানা অনিয়মের অভিযোগেও চাঁদপুর দুদকের সমন্বিত জেলা কার্যালয় অভিযান পরিচালনা করে। অভিযানে এনফোর্সমেন্ট টিম ছদ্মবেশে টিকিট সেকশন, আউটডোর ও ইনডোর সেবা কার্যক্রম, রোগীদের খাবার সরবরাহ এবং রান্নাঘরের পরিবেশ পর্যবেক্ষণ করে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। একই দিন টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে ভর্তুকি মূল্যে কৃষকদের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ করা কম্বাইন্ড হার্ভেস্টারসহ বিভিন্ন কৃষিযন্ত্র অন্যত্র বিক্রি করে অর্থ আত্মসাতের অভিযোগে টাঙ্গাইল দুদকের জেলা কার্যালয় অভিযান পরিচালনা করে। অভিযানকালে কৃষিযন্ত্র বিতরণ সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহ, উপকারভোগীদের সঙ্গে যোগাযোগ এবং সরেজমিন পরিদর্শন করা হয়। এ সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে বলে জানা গেছে।
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited