শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:১১ পিএম, ২০২৬-০১-০৫
রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাই শেষে প্রথমদিন ৪২ জন প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করেছেন। প্রথমদিন সবচেয়ে বেশি আবেদন ঢাকা অঞ্চল থেকে করলেও সিলেট অঞ্চল থেকে এদিন কোনো আপিল নির্বাচন কমিশনে (ইসি) জমা পড়েনি। সোমবার (০৫ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অঞ্চলভিত্তিক বুথের হিসাব থেকে এ তথ্য জানা গেছে। ইসির তথ্যানুযায়ী, আপিলের প্রথম দিনে ৪২টি আবেদন জমা পড়েছে। আপিল চলবে ৯ জানুয়ারি পর্যন্ত। ১০ থেকে ১৮ জানুয়ারি আপিল আবেদন নিষ্পত্তি করবে ইসি। ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই করে ৭২৩ জনের প্রার্থিতা বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। তাতে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৪২ জন। ইসি জানায়, রংপুর অঞ্চলের ৩টি, রাজশাহী অঞ্চলের ৫টি, খুলনা অঞ্চলের ৩টি, বরিশাল অঞ্চলের ১টি, ময়মনসিংহ অঞ্চলে ১টি, ঢাকা অঞ্চলে ১৫টি, ফরিদপুর অঞ্চলে ৭টি, কুমিল্লা অঞ্চলে ৫টি এবং চট্টগ্রাম অঞ্চলে ২টি আপিল জমা পড়েছে। সিলেট অঞ্চলে কেউ আবেদন করেননি। তবে কুমিল্লায় ১ জন বৈধ প্রার্থীর বিরুদ্ধে আপিল করেছেন সংক্ষুব্ধ ব্যক্তি। রোববার (৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে নির্বাচন ভবনের বিভিন্ন বুথে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন জমা দিচ্ছেন প্রার্থীরা। সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে বাদ পড়েছেন প্রায় সাড়ে তিনশ স্বতন্ত্র প্রার্থী; যা মোট বাতিল মনোনয়নপত্রের প্রায় অর্ধেক। আর যারা স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তাদের তিন চতুর্থাংশই বাছাইয়ে বাদ পড়েছেন। ৩০০ আসনের বৈধ ও বাতিল মনোনয়নপত্রের তালিকা বিশ্লেষণে দেখা যাচ্ছে, নির্বাচনী এলাকার ১ শতাংশ ভোটারের সমর্থনের তথ্যে গরমিলে ঝরে পড়েছেন তারা।
নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited