শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:৫১ পিএম, ২০২৬-০১-০৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা-১৭ আসনের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার রাজধানীর গুলশান কার্যালয়ে বেলা ১১টায় মতবিনিময় সভা শুরু হয়ে চলে দুপুর ১টা পর্যন্ত। এ সময় তিনি দলের নেতাকর্মীদের সমস্যার কথা শোনেন এবং তা সমাধানের বিষয়ে আলোচনা করেন। মতবিনিময় সভা শেষে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জানান, এটি নির্বাচন নিয়ে ধারাবাহিক বৈঠক। এখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ আসনের নেতাকর্মীদের বিভিন্ন সংগঠনিক বিষয়ে দিকনির্দেশনা দেন। নির্বাচনী এলাকায় যেসব সমস্যা আছে, সেসব সমস্যা চিহ্নিত করে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আব্দুস সালাম, ফরহাদ হালিম ডোনার, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরসহ ঢাকা-১৭ আসনের থানা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।
নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া তৎকালীন প্রধা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দেশের রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছে ইসলামি দলগুলোর নারী বিভাগ। জোটবদ্ধভাবে মাঠের আন্দোলন ও নির্বাচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ভারত থেকে পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয়গুলো জামায়াতে ইসলামী পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন দ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাম্প্রতিক নির্বাচনের পর ভিন্নমতাবলম্বী ও স্বতন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আল...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক এবং ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited