বাংলাদেশ   বুধবার, ৪ নভেম্বর ২০২৬  

শিরোনাম

প্রথম রাজনৈতিক পরামর্শক সভা করলো বাংলাদেশ-উরুগুয়ে

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:১৪ পিএম, ২০২৬-০১-০৭

প্রথম রাজনৈতিক পরামর্শক সভা করলো বাংলাদেশ-উরুগুয়ে

দ্বিপাক্ষিক রাজনৈতিক পরামর্শ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর ক‌রে‌ছে বাংলা‌দেশ ও উরুগুয়ে। এমওইউ সই‌য়ের পর প্রথম রাজনৈতিক পরামর্শক সভা করলো দুই দেশ। বুধবার (৭ জানুয়া‌রি) অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও উরুগুয়ের প্রথম দ্বিপাক্ষিক রাজনৈতিক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং বাংলাদেশের জন্য উরুগুয়ের অনাবাসিক রাষ্ট্রদূত আলবার্তো আন্তোনিও গুয়ানি আমারিলা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। একইসঙ্গে তারা নিজ নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। উল্লেখ্য, বাংলাদেশ ও উরুগুয়ে ১৯৭২ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। দীর্ঘদিনের সম্পর্ক থাকা সত্ত্বেও এটিই দুই দেশের প্রথম আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক রাজনৈতিক পরামর্শ সভা। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আলোচনায় উভয় পক্ষ বিদ্যমান সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করে। বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ, বিজ্ঞান ও প্রযুক্তি, প্রতিরক্ষা প্রশিক্ষণ, দুর্যোগ ব্যবস্থাপনা, জনগণ-থেকে-জনগণের যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা, জ্বালানি, কৃষি, ক্রীড়া এবং সক্ষমতা উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা জোরদারের প্রস্তাব দেয়। দুই দেশের মধ্যে বেসরকারি খাতের সহযোগিতা বাড়াতে শীর্ষ চেম্বার অব কমার্স ও শিল্প সংস্থাগুলোর মধ্যে নিয়মিত যোগাযোগ ও পারস্পরিক বিনিয়োগ উৎসাহিত করার বিষয়ে একমত হয় উভয় পক্ষ। উরুগুয়ে প্রতিনিধিদল কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, জ্বালানি এবং ক্রীড়াসহ বিভিন্ন অগ্রাধিকার খাতে সহযোগিতা সম্প্রসারণে বিশেষ আগ্রহ প্রকাশ করে। বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে মতবিনিময় হয়। উভয় দেশ জাতিসংঘের কাঠামোর আওতায় বহুপাক্ষিকতা ও আন্তর্জাতিক সহযোগিতার প্রতি দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। এ সময় বাংলাদেশ প্রতিনিধিদল রোহিঙ্গা মানবিক পরিস্থিতি তুলে ধরে এবং এ বিষয়ে উরুগুয়ের অব্যাহত আন্তর্জাতিক সমর্থন কামনা করে। দুই পক্ষ ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখা এবং পারস্পরিক সুবিধাজনক সময়ে পরবর্তী দফার রাজনৈতিক পরামর্শ সভা আয়োজনের বিষয়ে একমত হয়। একইসঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে উচ্চপর্যায়ের সফর ও প্রতিনিধিদল বিনিময়ের গুরুত্ব তুলে ধরা হয়।

রিটেলেড নিউজ

ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর, তবু সাভারে শ্রমিকদের সংঘর্ষ

ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর, তবু সাভারে শ্রমিকদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক : পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বর থেকে কার্যকর এবং জানুয়ারি মাসে বর্ধিত বেতন দেওয়ার বà¦...বিস্তারিত


আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত


তথ্য গোপন করে জামিনের চেষ্টা: আইনজীবীসহ ১১ জনকে হাইকোর্টের শোকজ

তথ্য গোপন করে জামিনের চেষ্টা: আইনজীবীসহ ১১ জনকে হাইকোর্টের শোকজ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদা থানার সাইফুল হত্যা মামলায় তথ্য গোপন করে নিম্ন আদালতের একই আদেশের বিপরীতে তিনবার à¦...বিস্তারিত


কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্নার সরঞ্জাম ও বিশ্রামের বিছানা, অফিস নাকি বাসাবাড়ি?

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত


বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্ন স্বাধীনতা ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে : স্পিকার

বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্ন স্বাধীনতা ও সংস্কৃতির মেলবন্ধন রয়েছে : স্পিকার

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশ ও কসোভোর মধ্যে অভিন্à¦...বিস্তারিত


সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবার মহাপরিচালক

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজসেবার মহাপরিচালক

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী :  ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর