শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০৪:৫১ পিএম, ২০২৬-০১-০৭
সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে শওকত আলী নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) ভোরে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের চারাবটতল এলাকায় তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, শওকত আলী অবৈধ অস্ত্রসহ ছবি সামাজিক যোগাযোগ মধ্যমে ভাইরাল হয়। এছাড়াও অবৈধ অস্ত্রসহ বিভিন্নস্থানে ঘোরাফেরা করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। পরে তাকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়। অভিযানে তার কাছে অস্ত্র না পাওয়ায় আইনগত ব্যাবস্থা গ্রহণ করার জন্য রাঙ্গুনিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় একাধিক মামলা রয়েছে। রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরমান হোসেন বলেন, অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্রধারী শওকত আলীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। অস্ত্র উদ্ধারে অভিযান চলমান রয়েছে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited