শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৫:৫২ পিএম, ২০২৬-০১-০৭
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া’র স্মরণে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৭ জানুয়ারি ২০২৬) বুধবার সকাল সাড়ে ১০ টায় একাডেমিক ভবন-১ এর সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। সভার সভাপতিত্ব করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ জুনাইদ কবির। সভায় ভাইস-চ্যান্সেলর তাঁর ছাত্রজীবনের স্মৃতি তুলে ধরে বেগম খালেদা জিয়ার সার্বজনীনতা, দেশপ্রেম, রাজনৈতিক প্রজ্ঞা ও সৎ চরিত্রের প্রশংসা করেন। তিনি বলেন, “By default she was honest,” এবং তাঁর জীবন আমাদের জন্য দেশের উন্নতির জন্য সৎ থাকার উদাহরণ হয়ে থাকবে। এছাড়া ভবিষ্যতের প্রজন্মকে তাঁর কর্মময় রাজনৈতিক জীবন ও অবদান সম্পর্কে জানাতে গবেষণার ওপর জোর দেন। রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুনাইদ কবির বলেন, বেগম খালেদা জিয়া শুধু দলের নয়, দেশেরও নেত্রী ছিলেন। তিনি নারী শিক্ষার উন্নয়নে উপবৃত্তি চালু করে প্রশংসনীয় ভূমিকা রেখেছেন এবং সর্বজনীন নেত্রী হিসেবে গণমানুষের মধ্যে সমাদৃত হয়েছেন। তিনি বলেন, ‘২০২৪ পরবর্তী সময়ে বাংলাদেশে তাঁকে আরও প্রয়োজন ছিল। তিনি ঐক্যের প্রতীক ছিলেন।’ প্রক্টর ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক সাদ্দাম হোসেন বেগম খালেদা জিয়ার জীবন ও কর্মের উপর সংক্ষিপ্ত আলোচনা করেন এবং প্রশাসনের আয়োজনের প্রশংসা করেন। ফরেস্ট্রি বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমা পার্বত্য অঞ্চলের জীবনমান উন্নয়ন ও জাতিসত্তাসমূহের অধিকার বিষয়ে তাঁর অবদান তুলে ধরে তাঁর রূহের মাগফেরাত কামনা করেন। সভায় উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মুহাম্মদ রহিম উদ্দিন, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ড. মুহাম্মদ জামশেদ আলম পাটোয়ারী, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোঃ তৌহিদুল ইসলাম ও মোঃ তাসফিক সিকদার।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited