বাংলাদেশ   বুধবার, ৪ নভেম্বর ২০২৬  

শিরোনাম

আমদানিতে পরিশোধিত আয়কর স্বয়ংক্রিয়ভাবে ই-রিটার্নে যোগ

আমাদের বাংলা ডেস্ক :    |    ১২:২৬ পিএম, ২০২৬-০১-১৯

আমদানিতে পরিশোধিত আয়কর স্বয়ংক্রিয়ভাবে ই-রিটার্নে যোগ

আমদানি পর্যায়ে পরিশোধিত আয়কর নিয়ে দীর্ঘদিনের জটিলতা ও ভোগান্তির অবসান ঘটাতে নতুন একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার (১৮ জানুয়ারি) এক সংবাদ বিবৃতিতে পরিশোধিত আয়কর স্বয়ংক্রিয়ভাবে ই-রিটার্নে ক্রেডিট হিসেবে যুক্ত হওয়ার বিষয়টি জানানো হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড জানায়, করদাতাদের সুবিধার্থে এনবিআরের ই-রিটার্ন সিস্টেমের সঙ্গে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের কার্যকর সংযোগ সম্পন্ন করে তা আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। এর ফলে আমদানিকারক করদাতাদের আর আলাদাভাবে আমদানি পর্যায়ে পরিশোধিত আয়করের তথ্য সংযুক্ত বা প্রমাণ দাখিল করতে হবে না। সূত্র আরও জানায়, আমদানিকারক করদাতা ই-রিটার্নে ব্যবসায়িক আয়ের তথ্য এন্ট্রি দেওয়ার সময় সংশ্লিষ্ট আয়বছরে প্রতিটি বিল অব এন্ট্রি অনুযায়ী তিনি যে পরিমাণ অগ্রিম আয়কর পরিশোধ করেছেন, তার সম্পূর্ণ তথ্য স্বয়ংক্রিয়ভাবে সিস্টেমে প্রদর্শিত হবে। আমদানি পর্যায়ে পরিশোধিত ওই আয়কর ই-রিটার্নে করদাতার মোট প্রদেয় আয়কর থেকে স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় হয়ে যাবে এবং চূড়ান্ত পরিশোধযোগ্য কর নির্ধারিত হবে। এতে করে আমদানিকারক ব্যবসায়ীদের রিটার্ন দাখিল প্রক্রিয়া যেমন সহজ হলো, তেমনি আয়কর ক্রেডিট নিয়ে দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা ও হয়রানিরও অবসান ঘটল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গত ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ কর বছরের জন্য www.etaxnbr.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ই-রিটার্ন দাখিল কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনের পর থেকে আজ পর্যন্ত ৪৬ লাখের বেশি করদাতা ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করেছেন এবং প্রায় ৩৩ লাখ করদাতা ইতোমধ্যে ই-রিটার্ন দাখিল সম্পন্ন করেছেন। যেসব করদাতার জন্য ই-রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়নি, তারাও স্বেচ্ছায় অনলাইনে ই-রিটার্ন দাখিল করছেন। চলতি কর বছরে প্রবাসী বাংলাদেশি করদাতাদের জন্যও ই-রিটার্ন সিস্টেম উন্মুক্ত করা হয়েছে। এনবিআরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত প্রায় ৪ হাজার প্রবাসী বাংলাদেশি করদাতা ২০২৫-২৬ কর বছরের আয়কর রিটার্ন অনলাইনে ই-রিটার্ন সিস্টেমে দাখিল করেছেন। অনলাইনে ই-রিটার্ন দাখিলের ক্ষেত্রে কোনো ধরনের কাগজপত্র বা দলিলাদি আপলোড করার প্রয়োজন নেই। ব্যক্তি শ্রেণির করদাতারা যেন ঘরে বসেই সহজে আয়কর পরিশোধ ও রিটার্ন দাখিল করতে পারেন– সে লক্ষ্যেই জাতীয় রাজস্ব বোর্ডের ডিজিটাল সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে। ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করে আগামী ৩১ জানুয়ারি তারিখের মধ্যে ২০২৫-২৬ কর বছরের আয়কর রিটার্ন দাখিলের জন্য সব ব্যক্তি করদাতাকে অনুরোধ জানিয়েছে এনবিআর।

রিটেলেড নিউজ

নতুন রূপে নগদ অ্যাপ, অবারিত হবে সম্ভাবনার দুয়ার

নতুন রূপে নগদ অ্যাপ, অবারিত হবে সম্ভাবনার দুয়ার

নিজস্ব প্রতিবেদক : গ্রাহকদের ডিজিটাল আর্থিক লেনদেনকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে নতুন অ্যাপ চালু করেছে ডাক বিভাগের ম...বিস্তারিত


নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণের লক্ষ্যে দেশব্যাপী উদ্যোক্তা উন্নয়ন ও গ্রিন ব্যাংকিং প্রশিক্ষণ আয়োজন করেছে এনসিসি ব্যাংক

নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণের লক্ষ্যে দেশব্যাপী উদ্যোক্তা উন্নয়ন ও গ্রিন ব্যাংকিং প্রশিক্ষণ আয়োজন করেছে এনসিসি ব্যাংক

আমাদের বাংলা ডেস্ক : : নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন, আর্থিক অন্তর্ভুক্তি এবং টেকসই ব্যবসায়িক কার্যক্রমে উৎসাহ...বিস্তারিত


বিশ্ববাজারে পোশাক রফতানিতে উচ্চমূল্যের পণ্যে পিছিয়ে বাংলাদেশ

বিশ্ববাজারে পোশাক রফতানিতে উচ্চমূল্যের পণ্যে পিছিয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের তৈরি পোশাক রফতানি খাতের বড় অংশজুড়েই রয়েছে মৌলিক বা ‘বেসিক’ পণ্য। টি-শার্ট, প্যান্ট, à...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


মূল্যস্ফীতি রোধে সরকারি ব্যয়ে কৃচ্ছসাধনের পরিপত্র জারি

মূল্যস্ফীতি রোধে সরকারি ব্যয়ে কৃচ্ছসাধনের পরিপত্র জারি

আমাদের বাংলা ডেস্ক : : ব্যয় কমানোর লক্ষ্যে নতুন গাড়ি কেনা, সরকারি কর্মকর্তাদের গাড়ি ঋণ বিতরণ, থোক বরাদ্দ থেকে ব্যয় বন্ধসহ...বিস্তারিত


সৌহার্দ্য, শৃঙ্খলা ও জবাবদিহিমূলক কর্মসংস্কৃতি গড়ার আহ্বান বাণিজ্য সচিবের

সৌহার্দ্য, শৃঙ্খলা ও জবাবদিহিমূলক কর্মসংস্কৃতি গড়ার আহ্বান বাণিজ্য সচিবের

আমাদের বাংলা ডেস্ক : : বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ à¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর