শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ১২:৫১ পিএম, ২০২৬-০১-১৯
চালের দামের ঊর্ধ্বগতি রোধ করে বাজার স্থিতিশীল রাখতে বেসরকারিভাবে ২ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল আমদানির জন্য ২৩২টি প্রতিষ্ঠান অনুমতি পাচ্ছে। এ প্রতিষ্ঠানগুলোকে বরাদ্দ দেওয়ার পর তাদের অনুকূলে আমদানির অনুমতি দেওয়ার অনুরোধ জানিয়ে রোববার (১৮ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয় থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে। চালে সর্বোচ্চ ৫ শতাংশ ভাঙা দানা থাকতে পারবে। চিঠিতে বলা হয়, খাদ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সরু চালের বাজার দর বৃদ্ধির প্রবণতা সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে। মাঝারি ও মোটা চালের বাজার দর আপাতত স্থিতিশীল থাকলেও সরু চালের মূল্য বৃদ্ধির প্রবণতার ন্যায় মাঝারি ও মোটা চালের বাজার দরও বৃদ্ধি পেতে পারে। এক্ষেত্রে বাজার অস্থিতিশীল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। চাল আমদানি শর্তে বলা হয়েছে, বরাদ্দ প্রাপ্ত আমদানিকারকদের আগামী ১০ মার্চের মধ্যে পুরো চাল বাংলাদেশে বাজারজাত করতে হবে। আমদানি করা চালের পরিমাণ, গুদামজাত ও বাজারজাতকরণের তথ্য সংশ্লিষ্ট জেলা খাদ্য নিয়ন্ত্রককে অবহিত করতে হবে। বরাদ্দের অতিরিক্ত আইপি (ইমপোর্ট পারমিট) ইস্যু/জারি করা যাবে না। আমদানি করা চাল অন্যকোনো প্রতিষ্ঠানের নামে পুন:প্যাকেটজাত করা যাবে না। আমদানিকৃত বস্তায় চাল বিক্রি করতে হবে বলেও শর্তে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
আমাদের বাংলা ডেস্ক : : ব্যয় কমানোর লক্ষ্যে নতুন গাড়ি কেনা, সরকারি কর্মকর্তাদের গাড়ি ঋণ বিতরণ, থোক বরাদ্দ থেকে ব্যয় বন্ধসহ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সঞ্চয়পত্রের মেয়াদ শেষ হওয়ার পর ছয় বছরের মধ্যে আসল টাকা বা মুনাফা দাবি না করলে তা তামাদি (Time-barred) হিসেব...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে রাজউক ও রিহ্যাবের উচ্চ পর্যায়ের মতবিনিময়সভা হ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : স্থানীয় বাজারে তেজাবি সোনা-রুপার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে সোনা- রুপার দাম ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ডাইরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে পু্ঁজিবাজারে নতুন কোম্পানি তালিকাভূক্ত করা হবে ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited