শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৩:০০ পিএম, ২০২৬-০১-২৪
টানা এক মাস ২০ দিন বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে আবারও চাল আমদানি শুরু হয়েছে। গত বুধবার আমদানি কার্যক্রম শুরুর পর গত দুই দিনে এই বন্দর দিয়ে ৩৬টি ট্রাকে মোট ১ হাজার ৪৪৭ টন চাল আমদানি হয়েছে। এর আগে সর্বশেষ গত বছরের ৩০ নভেম্বর এই বন্দর দিয়ে চাল আমদানি হয়েছিল। দীর্ঘদিন পর বন্দরে চাল আমদানি শুরু হওয়ায় শ্রমিক, ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের মাঝে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। এদিকে গত এক সপ্তাহের ব্যবধানে সাতক্ষীরার বাজারে প্রায় সব ধরনের চালের দাম কেজি প্রতি ২ থেকে ৩ টাকা বেড়েছে। সরবরাহ কম থাকায় এই মূল্যবৃদ্ধি হয়েছে বলে জানিয়েছেন চাল ব্যবসায়ীরা। সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজারের চাল ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম জানান, দেশে সরকারি খাদ্যগুদামে চাল ক্রয়ের সময়সীমা এগিয়ে এনে ১৫ জানুয়ারি নির্ধারণ করায় তালিকাভুক্ত মিলাররা সরকারি গুদামে চাল সরবরাহে ব্যস্ত হয়ে পড়েন। এতে হঠাৎ করে খোলা বাজারে চালের সরবরাহ কমে যায় এর প্রভাব পড়ে দামে। তিনি আশা প্রকাশ করে বলেন, আমদানি বাড়লে চালের দাম আবার কমে আসবে। ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আবু মুসা জানান, দেশের বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রাখা এবং দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের নির্দেশে গত ১৮ জানুয়ারি দেশের ২৩২টি আমদানিকারক প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টন চাল আমদানির অনুমতি দেওয়া হয়। তিনি জানান, সংশ্লিষ্ট দফতর থেকে অনুমোদন পাওয়ার পর আমদানিকারকরা এলসি খুলে আমদানির প্রস্তুতি নেন। এলসির কপি হাতে পাওয়ার পর বুধবার দুপুর থেকে ভোমরা বন্দরে চাল আমদানি শুরু হয়। প্রথম দিন ৫টি ট্রাকে ৩৬৭ মেট্রিক টন চাল আসে। পরের দিন আরও ৩১টি ট্রাকে চাল আমদানি করা হয়। আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, মেসার্স ইসমাইল হোসেন সরদার অ্যালুমিনিয়াম স্টোর, হানেফ এন্টারপ্রাইজ, ইসলামপুর রাইচ মিল, রেজাউল অ্যান্ড সন্স এবং জাহাঙ্গীর হোসেন। দুই দিনে এসব প্রতিষ্ঠানের মাধ্যমে মোট ৩৬টি ট্রাকে ১ হাজার ৪৪৭ মেট্রিক টন চাল ভোমরা স্থলবন্দরে প্রবেশ করে। ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে নিয়মিত চাল আমদানি অব্যাহত থাকলে বাজারে সরবরাহ বাড়বে এবং খুব শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে।
আমাদের বাংলা ডেস্ক : : ব্যয় কমানোর লক্ষ্যে নতুন গাড়ি কেনা, সরকারি কর্মকর্তাদের গাড়ি ঋণ বিতরণ, থোক বরাদ্দ থেকে ব্যয় বন্ধসহ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সঞ্চয়পত্রের মেয়াদ শেষ হওয়ার পর ছয় বছরের মধ্যে আসল টাকা বা মুনাফা দাবি না করলে তা তামাদি (Time-barred) হিসেব...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে রাজউক ও রিহ্যাবের উচ্চ পর্যায়ের মতবিনিময়সভা হ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : স্থানীয় বাজারে তেজাবি সোনা-রুপার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে সোনা- রুপার দাম ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ডাইরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে পু্ঁজিবাজারে নতুন কোম্পানি তালিকাভূক্ত করা হবে ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited