শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০১:০৮ পিএম, ২০২৫-১২-১৫
আগের দুই অর্থবছরের মতো ২০২৪-২৫ অর্থবছরেও বিনিয়োগকারীদের লভ্যাংশ বঞ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে বস্ত্র খাতের কোম্পানি ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেড। গতকাল (রোববার) বিকেলে অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় আলোচিত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এ লভ্যাংশের সুপারিশ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জর (ডিএসই) মাধ্যমে ওই আর্থিক প্রতিবেদনের সার সংক্ষেপ প্রকাশের পাশাপাশি এ তথ্য জানিয়েছে কোম্পানিটি। সার সংক্ষেপ অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে ম্যাকসন্স স্পিনিংয়ের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯ টাকা ৪২ পয়সা। আগের অর্থবছরে এই লোকসান হয়েছিল ৩ টাকা ৬৯ পয়সা। অর্থাৎ বছরের ব্যবধানে কোম্পানির লোকসান বেড়েছে আড়াই গুণের বেশি। গত ৩০ জুন শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে মাত্র ২ টাকা ৮৪ পয়সা। ২০২৪-২৫ অর্থবছরে এজেন্ডাগুলোতে বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৪ ফেব্রুয়ারি বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ জানুয়ারি। এর আগে ২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থবছরেও লোকসানের কারণে বিনিয়োগকারীদের লভ্যাংশ বঞ্চিত করেছে ম্যাকসন্স স্পিনিং মিলস। ২০২১-২২ অর্থবছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।
আমাদের বাংলা ডেস্ক : : ব্যয় কমানোর লক্ষ্যে নতুন গাড়ি কেনা, সরকারি কর্মকর্তাদের গাড়ি ঋণ বিতরণ, থোক বরাদ্দ থেকে ব্যয় বন্ধসহ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সঞ্চয়পত্রের মেয়াদ শেষ হওয়ার পর ছয় বছরের মধ্যে আসল টাকা বা মুনাফা দাবি না করলে তা তামাদি (Time-barred) হিসেব...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে রাজউক ও রিহ্যাবের উচ্চ পর্যায়ের মতবিনিময়সভা হ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : স্থানীয় বাজারে তেজাবি সোনা-রুপার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে সোনা- রুপার দাম ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ডাইরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে পু্ঁজিবাজারে নতুন কোম্পানি তালিকাভূক্ত করা হবে ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited